ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • বিদেশ /
  • নেপালে ফের ধস চৌলানি নদীর পথ আটকে হড়পা বানের আশঙ্কা

নেপালে ফের ধস চৌলানি নদীর পথ আটকে হড়পা বানের আশঙ্কা

নয়া জামানা:নেপালে ফের ভূমিধসের ঘটনা ঘটেছে, যার জেরে আংশিক অবরুদ্ধ হয়ে পড়েছে চৌলানি নদীর গতিপথ। এই পরিস্থিতিতে ফের হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে দেশটিতে। ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সাবধান থাকতে বলা হয়েছে। এলাকায় মোতায়েন....

নেপালে ফের ধস চৌলানি নদীর পথ আটকে হড়পা বানের আশঙ্কা

নয়া জামানা:নেপালে ফের ভূমিধসের ঘটনা ঘটেছে, যার জেরে আংশিক অবরুদ্ধ হয়ে পড়েছে চৌলানি নদীর গতিপথ। এই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:নেপালে ফের ভূমিধসের ঘটনা ঘটেছে, যার জেরে আংশিক অবরুদ্ধ হয়ে পড়েছে চৌলানি নদীর গতিপথ। এই পরিস্থিতিতে ফের হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে দেশটিতে। ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সাবধান থাকতে বলা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তাকর্মীদের এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।জানা গিয়েছে, নেপালের আপি হিমাল ভাট্টার এলাকায় নতুন করে ভূমিধস নেমেছে। তার জেরে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ এসে পড়েছে নদীতে। মূলত পাথর ও কাদামাটিতে ভরাট হয়ে গিয়েছে নদীর একাংশ, ফলে বাধাপ্রাপ্ত হয়েছে গতিপথ। সেখানে ক্রমশ জল, পাথর ও মাটি জমছে। আশঙ্কা করা হচ্ছে, নদীর গতিপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে, যার জেরে জমে থাকা বিপুল জলরাশি একসময় জলরোষ আকারে আছড়ে পড়তে পারে। এমন ঘটনা ঘটলে বড়সড় দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির পরই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং কাছাকাছি থাকা মানুষজনকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।সুদূরপশ্চিম প্রদেশের মুখ্যমন্ত্রী খাগরাজ ভট্ট সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুতি সেরে রাখার নির্দেশও দিয়েছেন তিনি। ইতিমধ্যে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় জরুরি নম্বর চালু করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বর্তমানে চৌলানি নদীর জলস্তর স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতির উপর নজরদারি ও এলাকা সতর্ক রাখতে বালাঞ্চের নেপাল চামেলিয়া জলবিদ্যুৎ প্রকল্প নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে। উল্লেখ্য, চৌলানি নদী ক্যামেলিয়া নামেও পরিচিত, যা আপি হিমাল অঞ্চলে উৎপন্ন হয়ে মহাকালী নদীতে গিয়ে মিশেছে। নদীটি নেপাল-ভারত সীমান্তে অবস্থিত।


মাটি ফেটে বাড়ছে ধস, পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর