ব্রেকিং
[pj-news-ticker]

মঙ্গলেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

নয়া জামানা:প্রতিবেশী নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও আশঙ্কার মেঘ। পরিস্থিতি খতিয়ে দেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর সফরের দিনক্ষণ প্রকাশ্যে আসে। আগামী ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছবেন তিনি এবং উত্তরকন্যায় উত্তরবঙ্গ....

মঙ্গলেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

নয়া জামানা:প্রতিবেশী নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও আশঙ্কার মেঘ। পরিস্থিতি খতিয়ে দেখে আগাম সতর্কতামূলক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:প্রতিবেশী নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও আশঙ্কার মেঘ। পরিস্থিতি খতিয়ে দেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর সফরের দিনক্ষণ প্রকাশ্যে আসে। আগামী ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছবেন তিনি এবং উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে বৈঠক করবেন। এরপর তাঁর কালিম্পং যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরের বিষয়ে জেলা প্রশাসনকে ইতিমধ্যেই প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি নেপালে হড়পা বান ও হিমবাহ হ্রদ ভাঙার জোড়া বিপর্যয়ের ভয়াবহতা প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। প্রতিবেশী দেশ হওয়ায় এই দুর্যোগের প্রভাব উত্তরবঙ্গেও পড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। হিমবাহ গলা জল পাহাড়ি ঢাল বেয়ে নেমে উত্তরবঙ্গে কখন বিপর্যয় ডেকে আনতে পারে, তা নিয়ে উদ্বেগ রয়েছে প্রশাসনিক মহলে। এই আশঙ্কা থেকেই আগাম পদক্ষেপ নিতে চাইছেন মুখ্যমন্ত্রী।ক্ষমতায় আসার পর প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি পাহাড়ে বেড়াতে নয়, কাজের প্রয়োজনেই যান।


 

মাক্রোঁ সফরে মোদী ম্যাজিক, লক্ষ্য ১১৪ রাফালের ব্লু প্রিন্ট

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর