ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • আন্তর্জাতিক মানের তীর্থকেন্দ্র গড়ার লক্ষ্যে তারাপীঠে উন্নয়নের রূপরেখা, প্রশাসনিক বৈঠকে কৃষিমন্ত্রী ও বিধায়ক

আন্তর্জাতিক মানের তীর্থকেন্দ্র গড়ার লক্ষ্যে তারাপীঠে উন্নয়নের রূপরেখা, প্রশাসনিক বৈঠকে কৃষিমন্ত্রী ও বিধায়ক

নয়া জামানা,বীরভূম: বীরভূমের অন্যতম প্রধান ধর্মীয় ও পর্যটন কেন্দ্র শক্তিপীঠ তারাপীঠ। সারা বছর দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকের পদচারণায় মুখর থাকে এই তীর্থক্ষেত্র। মা তারার দর্শনের পাশাপাশি ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক পরিবেশ এবং পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে তারাপীঠের গুরুত্ব দিন....

আন্তর্জাতিক মানের তীর্থকেন্দ্র গড়ার লক্ষ্যে তারাপীঠে উন্নয়নের রূপরেখা, প্রশাসনিক বৈঠকে কৃষিমন্ত্রী ও বিধায়ক

নয়া জামানা,বীরভূম: বীরভূমের অন্যতম প্রধান ধর্মীয় ও পর্যটন কেন্দ্র শক্তিপীঠ তারাপীঠ। সারা বছর দেশ-বিদেশের লক্ষ লক্ষ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,বীরভূম: বীরভূমের অন্যতম প্রধান ধর্মীয় ও পর্যটন কেন্দ্র শক্তিপীঠ তারাপীঠ। সারা বছর দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকের পদচারণায় মুখর থাকে এই তীর্থক্ষেত্র। মা তারার দর্শনের পাশাপাশি ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক পরিবেশ এবং পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে তারাপীঠের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে তীর্থযাত্রীদের আরও উন্নত পরিষেবা ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এবার উদ্যোগী হল রাজ্য সরকার ও প্রশাসন।এই লক্ষ্যকে সামনে রেখে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ এর কার্যালয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, উন্নয়ন পর্ষদের সদস্যবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।বৈঠকে মূলত দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের সুবিধা বৃদ্ধি, মন্দির চত্বর ও সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং তারাপীঠের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হওয়ায় তাঁদের নিরাপত্তা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ দর্শন, পর্যাপ্ত বিশ্রামাগার এবং যানবাহন চলাচল আরও সুসংহত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও মন্দির চত্বর ও দ্বারকা নদীর ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আধুনিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, এলাকার রাস্তাঘাট সংস্কার, যানজট নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত আলোকসজ্জার বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত প্রকল্পগুলি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বৈঠকে জনস্বার্থমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত কাজ শেষ করার ওপর জোর দেন। তিনি বলেন, তারাপীঠে আগত ভক্ত ও পর্যটকদের সর্বোচ্চ পরিষেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা জানান, তারাপীঠকে আন্তর্জাতিক মানের তীর্থ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করে চলেছে। এদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হলে তারাপীঠের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ভক্ত-পর্যটকদের যাতায়াত ও পরিষেবা আরও উন্নত হবে।
বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ এবং তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গৃহীত সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে। প্রশাসনের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শক্তিপীঠ তারাপীঠ আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বিশ্বমানের তীর্থ ও পর্যটন কেন্দ্র হিসেবে নতুন পরিচিতি লাভ করবে।


শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে উত্তরের উন্নয়নের অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর