ব্রেকিং
  • Home /
  • জেলা /
  • জনগণের দুয়ারে বিধায়ক, বিজয় মিছিলে সংযমের বার্তা দিয়ে জনসংযোগ রাজেশ মাহাতোর

জনগণের দুয়ারে বিধায়ক, বিজয় মিছিলে সংযমের বার্তা দিয়ে জনসংযোগ রাজেশ মাহাতোর

শংকর বারিক, নয়া জামানা, ঝাড়গ্রাম: নির্বাচনে জয়ের পর বহু নেতাই যেখানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, সেখানে উল্টো ছবি দেখা গেল গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে। ভোটের ফল প্রকাশের পরেও বিন্দুমাত্র বিশ্রাম না নিয়ে সকাল থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন এলাকার নবনির্বাচিত বিজেপি....

জনগণের দুয়ারে বিধায়ক, বিজয় মিছিলে সংযমের বার্তা দিয়ে জনসংযোগ রাজেশ মাহাতোর

শংকর বারিক, নয়া জামানা, ঝাড়গ্রাম: নির্বাচনে জয়ের পর বহু নেতাই যেখানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, সেখানে উল্টো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


শংকর বারিক, নয়া জামানা, ঝাড়গ্রাম: নির্বাচনে জয়ের পর বহু নেতাই যেখানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, সেখানে উল্টো ছবি দেখা গেল গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে। ভোটের ফল প্রকাশের পরেও বিন্দুমাত্র বিশ্রাম না নিয়ে সকাল থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন এলাকার নবনির্বাচিত বিজেপি বিধায়ক রাজেশ মাহাতো। খাওয়া-দাওয়া ভুলে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং তাঁদের সেবায় ব্যস্ত থাকতে দেখা গেল তাঁকে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই ছবি এখন রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।

ব্যস্ত কর্মসূচির মাঝেই এদিন পাটাশিমূল অঞ্চলের খয়েরবনি এলাকায় একটি বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে যোগ দেন বিধায়ক। গেরুয়া আবিরে রাঙা এই মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় তো ছিলই, সেই সঙ্গে পা মেলালেন বহু সাধারণ মানুষও। মিছিল শেষে উপস্থিত জনতার উদ্দেশে এক জোরালো বার্তা দেন রাজেশ মাহাতো। তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষকে তাঁদের ছোটখাটো প্রয়োজনের জন্য আর বিধায়কের দপ্তরে বা তাঁর কাছে ছুটে যেতে হবে না। বরং বিধায়ক নিজেই মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, “মাসে মাসে নয়, রাত-দিন মানুষের কাছে যাব। কথা দিয়ে কথা রাখা মরদ লোকের কাজ।” তাঁর এই মন্তব্য উপস্থিত জনতার হাততালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে।

এর পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি। তিনি দাবি করেন, গোটা দেশ গেরুয়া রঙে রাঙিয়ে উঠেছে এবং যেটুকু অংশ বাকি রয়েছে, সেটাও খুব শীঘ্রই গেরুয়া হয়ে যাবে। তবে এই বিপুল জয়ের আনন্দের মাঝেও দলের কর্মী ও সমর্থকদের সংযম বজায় রাখার কড়া বার্তা দিয়েছেন বিধায়ক। তিনি সাফ জানান, “আপনারা আনন্দ করুন, আবির খেলুন, নাচুন, সব ঠিক আছে। কিন্তু আপনাদের সেই আনন্দের জন্য যেন কারও নিরানন্দের কারণ না হয়।” অর্থাৎ জয়ের উল্লাসে মেতে উঠে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা অশান্তি তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

বিধায়ককে এভাবে ঘরের মানুষ হিসেবে কাছে পেয়ে অত্যন্ত খুশি এলাকার বাসিন্দারাও। তাঁদের দাবি, নির্বাচনের পরেও মানুষের পাশে থাকার এবং ঘরে ঘরে পৌঁছে যাওয়ার যে আশ্বাস রাজেশ মাহাতো দিয়েছেন, তাতে এলাকায় এক নতুন আশার সঞ্চার হয়েছে। বিধায়কের এই দায়বদ্ধতা আগামী দিনে এলাকার উন্নয়নে বড় ভূমিকা নেবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।


আরও পড়ুন:

 

তৃণমূলের ঘাঁটিতে দিলীপের ‘বুথ বিজয়’ ডাক, পাথরপ্রতিমায় বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর