ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • আমার বাংলা /
  • মোদী সরকারের ২৫ বছর পূর্তি, রাজ্যজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে বিজেপি

মোদী সরকারের ২৫ বছর পূর্তি, রাজ্যজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে বিজেপি

নয়া জামানা, বাঁকুড়া: প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা ও তাঁর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করতে চলেছে বিজেপি। বাঁকুড়া শহরে এক সাংবাদিক সম্মেলনে আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও বিজেপি....

মোদী সরকারের ২৫ বছর পূর্তি, রাজ্যজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে বিজেপি

নয়া জামানা, বাঁকুড়া: প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা ও তাঁর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বাঁকুড়া: প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা ও তাঁর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করতে চলেছে বিজেপি। বাঁকুড়া শহরে এক সাংবাদিক সম্মেলনে আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও বিজেপি জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি এই কর্মসূচির ঘোষণা করেন। একইভাবে সল্টলেকের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গের বুথ থেকে জেলা স্তর পর্যন্ত এই অভিযান অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিটি বুথে অন্তত ২৫টি প্রদীপ জ্বেলে তাঁর দীর্ঘায়ু কামনা করা হবে। অভিযানের অধীনে ‘নমো সেবা গাথা’, ‘সেবা জ্যোতি যাত্রা’ ও ‘সেবা সেতু’-র মতো নানা সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা ও কিষাণ সম্মান নিধির মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বঞ্চিতদের কাছে পৌঁছে দিতে বুথ ও ব্লক স্তরে কাজ করবেন দলীয় কর্মীরা। এছাড়া কেন্দ্রীয় প্রকল্পের উপকৃত ২৫ লক্ষ পরিবারের সাফল্যের গল্প প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণদের জন্য সায়েন্স কংগ্রেস, শিশুদের জন্য আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতার পরিকল্পনাও রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, বিজেপি ‘গেরুয়া বঙ্গ’ শব্দবন্ধে বিশ্বাস করে না এবং মানুষের খাদ্যাভ্যাস বা পোশাক সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়।


আসানসোলে সাধারণ মানুষের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মহিশীলায় ‘সেবা কেন্দ্র’-এর উদ্বোধন

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর