ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • দুর্নীতির অভিযোগে বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, এফআইআরের আর্জি জানালো ইডি

দুর্নীতির অভিযোগে বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, এফআইআরের আর্জি জানালো ইডি

নয়া জামানা:ক্ষমতাচ্যুত হওয়ার পরই দুর্নীতির অভিযোগে নতুন করে বিপাকে পড়লেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রবীণ সিপিএম নেতা, তাঁর মেয়ে টি বীণা এবং জামাই তথা সিপিআই(এম) নেতা পি এ মহম্মদ রিয়াসের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে রাজ্য পুলিশের ডিজি-র কাছে....

দুর্নীতির অভিযোগে বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, এফআইআরের আর্জি জানালো ইডি

নয়া জামানা:ক্ষমতাচ্যুত হওয়ার পরই দুর্নীতির অভিযোগে নতুন করে বিপাকে পড়লেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রবীণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ক্ষমতাচ্যুত হওয়ার পরই দুর্নীতির অভিযোগে নতুন করে বিপাকে পড়লেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রবীণ সিপিএম নেতা, তাঁর মেয়ে টি বীণা এবং জামাই তথা সিপিআই(এম) নেতা পি এ মহম্মদ রিয়াসের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে রাজ্য পুলিশের ডিজি-র কাছে চিঠি পাঠাল ইডি।কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল)-কে কেন্দ্র করে আর্থিক অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তের সূত্রেই এই পদক্ষেপ কেন্দ্রীয় সংস্থার। বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজয়ন ও তাঁর মেয়ের উপর নজর রাখছিল ইডি, একাধিকবার তল্লাশিও চালানো হয় বিভিন্ন ঠিকানায়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইডির বক্তব্য, বিজয়নের বিরুদ্ধে পৃথক এফআইআর দায়ের করা উচিত কেরল পুলিশের।রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দাবি করে পাঠানো ইডির চিঠি খতিয়ে দেখবেন ডিজিপি। ইডির বিস্তারিত রিপোর্টে বলা হয়েছে, উদ্ধার হওয়া প্রমাণের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইন-সহ প্রাসঙ্গিক ধারায় পৃথক মামলা রুজু করা প্রয়োজন, কারণ কিছু অপরাধ ইডির তদন্তের এক্তিয়ারের বাইরে পড়ে বলেই মত সংস্থার।মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, ইডির চিঠি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সিপিএমের দাবি, গোটা বিষয়টি কংগ্রেস ও বিজেপির যোগসাজশ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করে বামপন্থীদের চাপে ফেলার চেষ্টা চলছে।


‘মৌলিক অধিকার তো ব্যক্তির’, আইপ্যাক তদন্তে ইডির মামলার, সুপ্রিম কোর্টে প্রশ্ন করল রাজ্য

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর