ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের বদলা, দলীপ ফাইনালে শিরোনামে বৈভব

আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের বদলা, দলীপ ফাইনালে শিরোনামে বৈভব

নয়া জামানা:দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে যতটা না, তার চেয়ে বেশি চর্চায় ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। কখনও তিলক বর্মাকে স্লেজিং করে বদলা নিচ্ছেন, তো কখনও মায়ের নামে শপথ করে আম্পায়ারকে রাজি করাচ্ছেন। ১৪ বছর পর দলীপ জয়ের মুখে দাঁড়িয়ে....

আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের বদলা, দলীপ ফাইনালে শিরোনামে বৈভব

নয়া জামানা:দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে যতটা না, তার চেয়ে বেশি চর্চায় ১৫ বছর বয়সি বৈভব....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে যতটা না, তার চেয়ে বেশি চর্চায় ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। কখনও তিলক বর্মাকে স্লেজিং করে বদলা নিচ্ছেন, তো কখনও মায়ের নামে শপথ করে আম্পায়ারকে রাজি করাচ্ছেন। ১৪ বছর পর দলীপ জয়ের মুখে দাঁড়িয়ে থাকা পূর্বাঞ্চলে মহম্মদ শামি ও মুকেশ কুমারের পাশাপাশি মাতিয়ে রেখেছেন এই কিশোর ব্যাটারই।প্রথম ইনিংসে ৭০৮ রান তোলে পূর্বাঞ্চল। জবাবে দক্ষিণাঞ্চল অলআউট হয়ে যায় মাত্র ৩৩৬ রানে। তৃতীয় দিনে পাটা পিচে তিলক বর্মাকে আউট করতে না পেরে বল বদলের আবেদন করেছিলেন শামি-মুকেশরা, অভিযোগ ছিল বোলাররা বলে অতিরিক্ত ঘাম ব্যবহার করছেন। আম্পায়ার আবেদন খারিজ করলে সহ-অধিনায়ক বৈভব প্রতিবাদ জানান—গলায় হাত দিয়ে শপথ নিয়ে বোঝান, ঘাম নয়, প্যান্টে বল ঘষছিলেন বোলার। মায়ের নামে শপথ করেই আম্পায়ারকে সত্যি প্রমাণ করার চেষ্টা করেন তিনি।
চতুর্থ দিনে ৯৯ রানে আউট হন তিলক। সে সময় তাঁকে কাছে গিয়ে খোঁচা দিয়ে কিছু বলেন বৈভব, যদিও কথাগুলি স্পষ্ট জানা যায়নি। এটিকে অনেকে বৈভবের জবাব বলেই মনে করছেন, কারণ প্রথম দিন ভিডিওতে ধরা পড়েছিল তিলকের মন্তব্য ক্যায়া ইয়ার, ইয়ে ভাইস ক্যাপ্টেন?যা স্লেজিং হিসেবেই দেখা হয়েছিল।
তবে গোটা ঘটনা ঘটেছে হালকা মেজাজেই। তিলক আউট হওয়ার পর বৈভবসহ পূর্বাঞ্চলের ক্রিকেটাররা তাঁকে সাবাশি জানান, কারণ একার লড়াইয়ে তিনি দলকে টেনে নিয়ে গিয়েছিলেন। দক্ষিণাঞ্চল ৩৩৬ রানে গুটিয়ে যাওয়ায় পূর্বাঞ্চল পায় ৩৭২ রানের লিড, ফলে তাদের দলীপজয় এখন সময়ের অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য মাত্র ৮ রানে আউট হন বৈভব।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর