ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • বিনোদন /
  • ক্রিকেটের ক্রিজ ছেড়ে এবার ক্ষমতার খেলায় সেওয়াগ

ক্রিকেটের ক্রিজ ছেড়ে এবার ক্ষমতার খেলায় সেওয়াগ

নয়া জামানা:ব্যাট হাতে চার-ছক্কার ঝড় তুলেছেন বহুবার। এবার সেই নির্ভীক সেওয়াগই নামছেন একেবারে অন্য ইনিংসে!‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগকে।আর এই শোয়ের হাত ধরেই স্ট্রিমিং দুনিয়ায় তাঁর অভিষেক। বানিজে এশিয়া পরিচালিত....

ক্রিকেটের ক্রিজ ছেড়ে এবার ক্ষমতার খেলায় সেওয়াগ

নয়া জামানা:ব্যাট হাতে চার-ছক্কার ঝড় তুলেছেন বহুবার। এবার সেই নির্ভীক সেওয়াগই নামছেন একেবারে অন্য ইনিংসে!‘রাইজ অ্যান্ড....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ব্যাট হাতে চার-ছক্কার ঝড় তুলেছেন বহুবার। এবার সেই নির্ভীক সেওয়াগই নামছেন একেবারে অন্য ইনিংসে!‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগকে।আর এই শোয়ের হাত ধরেই স্ট্রিমিং দুনিয়ায় তাঁর অভিষেক।
বানিজে এশিয়া পরিচালিত এই রিয়্যালিটি শোয়ে এবার ১৫ জন তারকাকে নিয়ে তৈরি হয়েছে ক্ষমতা, কৌশল আর টিকে থাকার এক অভিনব লড়াই।কেউ থাকবেন বিলাসবহুল পেন্টহাউসে ‘শাসক’ হয়ে,আবার কেউকে সামলাতে হবে বেসমেন্টের কঠিন বাস্তবতা—‘কর্মী’ হিসেবে। অর্থ, ক্ষমতা, জোট আর কৌশলের প্রতিটি চালই বদলে দিতে পারে খেলার সমীকরণ।
প্রোমোতেই সেওয়াগের স্বভাবসিদ্ধ রসবোধ ও তীক্ষ্ণ মন্তব্যের ঝলক মিলেছে।তাঁর কথায়, ক্রিকেটের মতোই এই খেলাতেও শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। কখন আক্রমণ করতে হবে, কখন পিছিয়ে আসতে হবে সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তই হতে পারে জয়ের চাবিকাঠি।
প্রাইম ভিডিয়ো জানিয়েছে, নতুন সিজন দর্শকদের জন্য আরও বেশি নাটকীয়তা,চমক ও কৌশলী লড়াই নিয়ে হাজির হবে।বিনামূল্যে দেখা যাবে প্রাইম ভিডিয়ো ও অ্যামাজন এমএক্স প্লেয়ার-এ।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর