ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • শারদোৎসব না ,মণ্ডপের বাইরে স্টলে লিখতে হবে দুর্গাপুজো,বামেদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

শারদোৎসব না ,মণ্ডপের বাইরে স্টলে লিখতে হবে দুর্গাপুজো,বামেদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নয়া জামানা,কলকাতা:বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময়ে দুর্গাপুজোয় কমিউনিস্টদের বইয়ের স্টল দেওয়া নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাঁর সরকার প্রতিটি ধর্মের নিজস্ব আস্থায় বিশ্বাসী এবং মুসলিম, বৌদ্ধ, আদিবাসী,সব সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্মাচরণ করছেন, তাতে কোনও বাধা....

শারদোৎসব না ,মণ্ডপের বাইরে স্টলে লিখতে হবে দুর্গাপুজো,বামেদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নয়া জামানা,কলকাতা:বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময়ে দুর্গাপুজোয় কমিউনিস্টদের বইয়ের স্টল দেওয়া নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,কলকাতা:বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময়ে দুর্গাপুজোয় কমিউনিস্টদের বইয়ের স্টল দেওয়া নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাঁর সরকার প্রতিটি ধর্মের নিজস্ব আস্থায় বিশ্বাসী এবং মুসলিম, বৌদ্ধ, আদিবাসী,সব সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্মাচরণ করছেন, তাতে কোনও বাধা নেই। তবে একদল তথাকথিত বামপন্থী অধ্যাপক ছদ্মবেশে হিন্দু ও সনাতন ধর্মবিশ্বাসকে বেছে বেছে আক্রমণ করছেন বলে অভিযোগ তোলেন তিনি। তিলক, শিখা, তুলসীর মালা কিংবা গেরুয়া কেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হবে, সে প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।তাঁর অভিযোগ, বামপন্থীরা সনাতন ধর্মকে নিছক সাংস্কৃতিক বিষয় হিসেবে দেখে, তাই তারা দুর্গাপুজো-র বদলে শারদোৎসব শব্দ ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ। রাজ্যের সব পুজো কমিটিকে তিনি নির্দেশ দেন, কোনও কমিউনিস্ট সংগঠন পুজো প্রাঙ্গণে স্টল দিতে চাইলে শারদোৎসব-এর বদলে স্পষ্টভাবে দুর্গাপূজা লিখতে হবে, নয়তো স্টল করতে দেওয়া হবে না। প্রয়োজনে তিন মাস এই লড়াই চললেও সরকার পিছপা হবে না বলে জানান তিনি।ভাষণের পরের অংশে সিপিএম জমানাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, গরিবের টাকায় রাজ্যজুড়ে প্রায় আড়াই হাজার পার্টি অফিস তৈরি করেছিল সিপিএম, আর যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে নিজেদের লোকজনকে সরকারি চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল,এক-একটি নেতার বাড়ি থেকে ২০ জন পর্যন্ত চাকরি পেয়েছেন বলে দাবি করেন তিনি। ১৫ বছর নয়, ৩৪ বছরের সমস্ত অনিয়মের হিসাব নেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর