ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • Uncategorized /
  • বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে বিধায়ক আব্দুর রহিম বক্সী

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে বিধায়ক আব্দুর রহিম বক্সী

নয়া জামানা, মালদহ: মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। জলস্তর বৃদ্ধি ও গঙ্গার অব্যাহত ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী তীরবর্তী জনজীবন। এই সংকটজনক পরিস্থিতিতে বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক....

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে বিধায়ক আব্দুর রহিম বক্সী

নয়া জামানা, মালদহ: মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। জলস্তর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদহ: মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। জলস্তর বৃদ্ধি ও গঙ্গার অব্যাহত ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী তীরবর্তী জনজীবন। এই সংকটজনক পরিস্থিতিতে বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সী।

এদিন তিনি মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্গত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। দুর্গম এলাকায় পৌঁছাতে তিনি কখনও ইঞ্জিনচালিত নৌকা, কখনও ডিজাস্টার ম্যানেজমেন্টের স্পিডবোট, আবার কোথাও পায়ে হেঁটে বানভাসি মানুষের কাছে পৌঁছে যান এবং তাঁদের ক্ষয়ক্ষতি ও অভাব-অভিযোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। পরিদর্শনের শুরুতে তিনি মহানন্দটোলার কালিতলা স্ট্যান্ডে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। এরপর কাটাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে গড়ে ওঠা ত্রাণশিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষদের পাশে দাঁড়ান এবং তাঁদের নানা সমস্যা খতিয়ে দেখেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, এলাকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। লাগাতার জল বৃদ্ধির পাশাপাশি ভাঙন চলায় ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। এই দুর্যোগে প্রায় ১৫ হাজার পরিবার এবং লক্ষাধিক মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনের তরফে ইতিমধ্যে ত্রাণের ব্যবস্থা করা হলেও বিপুল সংখ্যক মানুষের প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। তাই পরিস্থিতির মোকাবিলায় অবিলম্বে আরও পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাঠানোর জন্য তিনি জোর আবেদন জানান।


আরও পড়ুন:

ভুতনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী: গৌড়চন্দ্র মণ্ডল

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর