নয়া জামানা:গতকাল প্রকাশ পেয়েছে চলতি বছরের ব্যালন ডি’অরের মনোনীত ফুটবলারদের তালিকা। এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন হ্যারি কেন, কিলিয়ান এমবাপে, আর্লিং হাল্যান্ড ও আট বারের ব্যালন জয়ী লিওনেল মেসি। তবে তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে এই মরশুমে ক্লাব পর্যায়ে কোনও ট্রফি না জিতলেও বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। ১০ গোল করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি, যার সুবাদে তালিকায় জায়গা পেয়েছেন।
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত মরশুম কাটিয়েছেন হ্যারি কেন। ক্লাব ও দেশের হয়ে মোট ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল, বায়ার্নকে জিতিয়েছেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ, পাশাপাশি ইংল্যান্ডকে তুলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। নরওয়ের আর্লিং হাল্যান্ডও চমক দেখিয়েছেন—ম্যান সিটির জার্সিতে ৬৪ ম্যাচে ৫৮ গোলের পাশাপাশি বিশ্বকাপে করেছেন ৭ গোল। লিওনেল মেসি ক্লাব ফুটবলে ১৮ গোলের সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে করেছেন ৮ গোল। তালিকায় আরও আছেন জ্যুড বেলিংহ্যাম, গতবারের চ্যাম্পিয়ন উসমান দেম্বেলে ও লামিন ইয়ামাল।পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো কেরিয়ারে ১৮ বার মনোনীত হলেও ট্রফি জিতেছেন মাত্র পাঁচবার, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী মেসি জিতেছেন আটবার।সেরা গোলকিপারের ইয়াসিন ট্রফির তালিকাতেও রয়েছে চমক। প্রথমবার বিশ্বকাপে জায়গা পাওয়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা সেরা দশে ঠাঁই পেয়েছেন। সঙ্গে আছেন স্পেনের উনেই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, মরক্কোর ইয়াসিন বোনো ও সেনেগালের এডুয়ার্ড মেন্ডি।প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডিঅরের ৭০তম আসর, আগামী ২৬ অক্টোবর। প্রথম ব্যালন ডি’অর জয়ী স্ট্যানলি ম্যাথিউজের প্রতি শ্রদ্ধা জানাতেই এবার লন্ডনে আয়োজিত হচ্ছে অনুষ্ঠানটি।
আরও পড়ুন:
চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন বিএলও-শিক্ষকের, কমিশনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ!