ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • বিনোদন /
  • টিকিটে জুগাড়, পেছনে স্ক্যাম ‘ওয়েটিং হ্যায়’-এর ট্রেলারে টানটান মজা

টিকিটে জুগাড়, পেছনে স্ক্যাম ‘ওয়েটিং হ্যায়’-এর ট্রেলারে টানটান মজা

নয়া জামানা:ট্রেনের টিকিট কাটতে গিয়ে ওয়েটিং লিস্টে আটকে যাওয়ার যন্ত্রণা ভারতীয়দের কাছে নতুন নয়। কিন্তু সেই চেনা সমস্যাকেই যদি ঘিরে তৈরি হয় এক অভিনব প্রতারণার জাল?হাসি, হুলুস্থুল আর চোর-পুলিশের টানটান লড়াই নিয়ে হাজির হচ্ছে নতুন MX Original সিরিজ ‘ওয়েটিং হ্যায়’**।সম্প্রতি....

টিকিটে জুগাড়, পেছনে স্ক্যাম ‘ওয়েটিং হ্যায়’-এর ট্রেলারে টানটান মজা

নয়া জামানা:ট্রেনের টিকিট কাটতে গিয়ে ওয়েটিং লিস্টে আটকে যাওয়ার যন্ত্রণা ভারতীয়দের কাছে নতুন নয়। কিন্তু সেই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ট্রেনের টিকিট কাটতে গিয়ে ওয়েটিং লিস্টে আটকে যাওয়ার যন্ত্রণা ভারতীয়দের কাছে নতুন নয়। কিন্তু সেই চেনা সমস্যাকেই যদি ঘিরে তৈরি হয় এক অভিনব প্রতারণার জাল?হাসি, হুলুস্থুল আর চোর-পুলিশের টানটান লড়াই নিয়ে হাজির হচ্ছে নতুন MX Original সিরিজ ‘ওয়েটিং হ্যায়’**।সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার।
পাটনার পটভূমিতে তৈরি এই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন দিব্যেন্দু ও ভুবন অরোরা। দিব্যেন্দুর চরিত্র সুগম মিশ্র একজন রেলওয়ে কনস্টেবল। নতুন চাকরি, খিটখিটে বস এবং দাম্পত্য জীবনের টানাপোড়েন সামলাতেই যখন তিনি ব্যস্ত, তখনই তাঁর সামনে আসে এক অদ্ভুত রহস্য। অন্যদিকে ভুবন অরোরার আফরোজ হামজা একজন প্রযুক্তিবিদ,যে রেল টিকিট বুকিং ব্যবস্থার এক চোরাপথ আবিষ্কার করে ফেলে।
মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ব্যবধানে টিকিট কনফার্ম হতে শুরু করতেই সন্দেহ ঘনীভূত হয়।তদন্তে নামেন সুগম।এরপর প্রযুক্তি, দেশি জুগাড় আর বুদ্ধির লড়াইয়ে খুলতে থাকে একের পর এক রহস্যের দরজা।
সমীর ভিদওয়ানস পরিচালিত সিরিজে রয়েছেন হর্ষিতা গৌর, কুমুদ মিশ্র, বিজয় মৌর্য, শ্রুষ্টি তারে ও সুনিতা রাজওয়ার। জ্যোতি দেশপান্ডে ও অজয় রাই প্রযোজিত ‘ওয়েটিং হ্যায়’আগামী ১৬ সেপ্টেম্বর থেকে Prime Video-তে বিনামূল্যে দেখা যাবে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর