ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • আসানসোলে সাধারণ মানুষের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মহিশীলায় ‘সেবা কেন্দ্র’-এর উদ্বোধন

আসানসোলে সাধারণ মানুষের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মহিশীলায় ‘সেবা কেন্দ্র’-এর উদ্বোধন

নয়া জামানা, বর্ধমান: পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশীলা কলোনির বড়তলা বাজারে সাধারণ মানুষের সুবিধার্থে গড়ে তোলা হল একটি নতুন ‘সেবা কেন্দ্র’। শুক্রবার সকালে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা....

আসানসোলে সাধারণ মানুষের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মহিশীলায় ‘সেবা কেন্দ্র’-এর উদ্বোধন

নয়া জামানা, বর্ধমান: পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশীলা কলোনির বড়তলা বাজারে সাধারণ মানুষের সুবিধার্থে গড়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বর্ধমান: পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশীলা কলোনির বড়তলা বাজারে সাধারণ মানুষের সুবিধার্থে গড়ে তোলা হল একটি নতুন ‘সেবা কেন্দ্র’। শুক্রবার সকালে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনের পরক্ষণেই তিনি সেখানে বসে এলাকার সাধারণ মানুষের মুখোমুখি হন এবং তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। ঘরের কাছে মন্ত্রীকে এভাবে পেয়ে এবং সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পেরে এলাকার বাসিন্দারা অত্যন্ত খুশি ও আশ্বস্ত বোধ করছেন।

এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন সেবা করাই এই কেন্দ্রের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিদের বোরো অফিসে বসে মানুষের অভাব-অভিযোগ শুনতে হবে এবং দ্রুত তার সমাধান করতে হবে। মানুষের সেবা করার এই সুযোগকে নিজেদের সৌভাগ্য বলে উল্লেখ করেন তিনি। একই সাথে, কোনো ব্যক্তির নাম না করে বিরোধী পক্ষকে তীব্র কটাক্ষ করে মন্ত্রী বলেন, ‘আমরা তো সই করে কারও কাছ থেকে টাকা নিই না।’ এলাকার মানুষের স্বার্থে এই সেবা কেন্দ্রটি আগামীদিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


ভোটের আগে বড় উপহার, কৃষ্ণনগরে পথশ্রী-স্বাস্থ্য কেন্দ্রের যুগলবন্দী

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর