নয়া জামানা, বীরভূম: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৃতীয় রাউন্ডের ভোট গণনা। ভোট গণনার প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে বীরভূম জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে উঠে এলো এক ভিন্ন চিত্র। কোথাও বিজেপির লিড আবার কোথাও তৃণমূলও পিছিয়ে নেই।দ্বিতীয় রাউন্ডের গণনায় বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ২০০০ ভোটে এগিয়ে।লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী ৫৬৫ ভোটে এগিয়ে।নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী ৯৭৫ ভোটে এগিয়ে। সর্বোপরি,বোলপুর মহকুমার বোলপুরে চন্দ্রনাথ সিনহা (তৃণমূল) এগিয়ে আছেন।নানুরে বিধান মাঝি (তৃণমূল) এগিয়ে। দেবাশীষ ওঝা (বিজেপি) এগিয়ে।সিউড়ি মহকুমা থেকে সিউড়ির জগন্নাথ চট্টোপাধ্যায় (বিজেপি) এগিয়ে।দুবরাজপুরে অনুপ কুমার সাহা (বিজেপি) এগিয়ে।সাঁইথিয়ায় কৃষকান্ত সাহা (বিজেপি) এগিয়ে।ময়ূরেশ্বরে দুধ কুমার মণ্ডল (বিজেপি) এগিয়ে রামপুরহাট মহকুমার রামপুরহাটে ধ্রুব সাহা (বিজেপি) এগিয়ে। অন্যদিকে হাঁসন কেন্দ্রে কাজল সেখ (তৃণমূল) এগিয়ে, নলহাটিতে রাজেন্দ্র প্রসাদ সিং (তৃণমূল) এগিয়ে।মুরারই কেন্দ্রের মোশারফ হোসেন (তৃণমূল) এগিয়ে। যত বেলা গড়াবে, এই ভোট চিত্র একই থাকবে, না তার পরিবর্তন হবে- বীরভূমবাসীর নজর এখন সেই দিকেই।
এডিসি-তে ধরাশায়ী গেরুয়া শিবির, সরকার ছাড়ার হুঁশিয়ারি প্রদ্যোতের