ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • উত্তরবঙ্গের তিন কেন্দ্রে তৃণমূলের দাপট, শুরু থেকেই লিড ধরে রাখল ঘাসফুল শিবির

উত্তরবঙ্গের তিন কেন্দ্রে তৃণমূলের দাপট, শুরু থেকেই লিড ধরে রাখল ঘাসফুল শিবির

মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: ভোট গণনার শুরু থেকেই উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, চোপড়া, ইসলামপুর এবং গোয়ালপোখর—এই তিনটি কেন্দ্রেই উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। ফলে রাজনৈতিক....

উত্তরবঙ্গের তিন কেন্দ্রে তৃণমূলের দাপট, শুরু থেকেই লিড ধরে রাখল ঘাসফুল শিবির

মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: ভোট গণনার শুরু থেকেই উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে নিজেদের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: ভোট গণনার শুরু থেকেই উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, চোপড়া, ইসলামপুর এবং গোয়ালপোখর—এই তিনটি কেন্দ্রেই উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। ফলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে শাসক দলের এই ধারাবাহিক আধিপত্য নিয়ে।চোপড়া বিধানসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী হামিদুল রহমান ৫,৮৫৭ ভোটে এগিয়ে রয়েছেন। শুরু থেকেই এই কেন্দ্রে তৃণমূলের সংগঠনিক শক্তি এবং ভোটব্যাঙ্কের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।অন্যদিকে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে আরও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। পঞ্চম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল প্রায় ২৮,০০০ ভোটের বিশাল লিড নিয়ে কার্যত প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। এই ব্যবধান রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একতরফা ফলাফলের ইঙ্গিত দিচ্ছে।গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রেও একই চিত্র দেখা যাচ্ছে। তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানী ৭,২৮৯ ভোটে এগিয়ে রয়েছেন। এখানে বিরোধীরা প্রাথমিকভাবে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দিলেও, ধীরে ধীরে তৃণমূলের লিড বাড়তে শুরু করেছে।
সামগ্রিকভাবে এই তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এই ধারাবাহিক লিড শাসক দলের সংগঠন, কৌশল এবং ভোটব্যাঙ্কের শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে চূড়ান্ত ফলাফল জানতে এখনও বাকি একাধিক রাউন্ডের গণনা, ফলে শেষ পর্যন্ত কী চিত্র দাঁড়ায় সেদিকেই এখন নজর সকলের।


হোলিকে ঘিরে উত্তরবঙ্গের জঙ্গলে হাই অ্যালার্ট, কড়া নজরদারিতে বনদফতর

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর