নয়া জামানা, মুর্শিদাবাদ : ভরতপুর বিধানসভা কেন্দ্রে ভোটগণনার তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি ১,৭১৯ ভোটে লিড ধরে রেখেছেন। গণনা কেন্দ্র সূত্রে জানা গেছে, শুরু থেকেই এই কেন্দ্রে বিজেপি ও প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে তৃতীয় রাউন্ড শেষে অনামিকা ঘোষের এই ব্যবধান কিছুটা স্বস্তি এনে দিয়েছে তাঁর শিবিরে।
নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগণনার প্রক্রিয়া। প্রতিটি রাউন্ডের ফলাফল ঘিরে বাড়ছে উত্তেজনা ও আগ্রহ। চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে সাধারণ ভোটার—সবাই অপেক্ষায় রয়েছেন, শেষ পর্যন্ত এই কেন্দ্রে কার দখল স্থির হয়।