তারিক আনোয়ার, নয়া জামানা, বীরভূম:সোমবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই দুই ফুলের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে রাজ্য রাজনীতি সরগরম। প্রার্থীদের হার-জিতের ছবিটা মুহূর্তের মধ্যেই পাল্টে যাচ্ছে। কখনো তৃণমূলে গিয়ে, কখনো বা বিজেপি; আবার কখনো অন্যান্য দল। প্রথম তিন রাউন্ডের গণনার পরে বীরভূমে গেরুয়া ঝড় আরো বিস্তার লাভ করছে। সিউড়ি থেকে হাসন এবং রামপুরহাট থেকে দুবরাজপুর প্রতিটি বিধানসভা কেন্দ্র গেরুয়া আবিরে ছেয়ে গেছে।এদিন বীরভূমের সিউড়িতে কাউন্টিং সেন্টারের সামনে বেলা বারোটা নাগাদই গেরুয়া আবির খেলা শুরু করলেন বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ব্যানার্জি সহ অন্যান্যরা। এবছর বিজেপি সরকার করতে চলেছে দাবি বিজেপির। গণনা পর্ব শেষ হওয়ার আগেই তাদের এই উচ্ছ্বাস ও উৎসব যথেষ্ট নজর কেড়েছে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি রাজনৈতিক মহলের।