নয়া জামানা, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রাথমিক ও তৃতীয় রাউন্ডে উল্লেখযোগ্য এগিয়ে বিজেপি প্রার্থীরা। আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ১০,৫০৯ ভোটে এগিয়ে রয়েছেন, যা শুরু থেকেই তাঁর শক্ত অবস্থানকে স্পষ্ট করেছে। প্রথম রাউন্ডেই তিনি ৬,০০০-এর বেশি ভোটে লিড নেন।
অন্যদিকে, জামুড়িয়া কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী বিজন মুখার্জি ৩,০০০-এর বেশি ভোটে এগিয়ে। রানিগঞ্জে পার্থ ঘোষ ২,০০০-এর বেশি ভোটে লিড নিয়েছেন এবং কুলটি কেন্দ্রে অজয় পোদ্দার ৪,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডের শেষে।
এদিকে আসানসোল উত্তর কেন্দ্রে চিত্র ভিন্ন। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক প্রথম রাউন্ডে ৪,০০০-এর বেশি ভোটে পিছিয়ে পড়েন এবং তৃতীয় রাউন্ড শেষে সেই ব্যবধান বেড়ে ৬,০০০-এর বেশি হয়েছে।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে চলছে গণনা প্রক্রিয়া। প্রতিটি রাউন্ডের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা। শেষ পর্যন্ত কোন দল এই এলাকায় প্রাধান্য পাবে, তা নিয়ে উত্তেজনা