ব্রেকিং

আলিপুরদুয়ারে জেলায় গেরুয়া ঝড়, ৫ কেন্দ্রেই এগিয়ে বিজেপি

সুকমল ঘোষ, নয়া জামানা, আলিপুরদুয়ার : ২০২৬ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। প্রাথমিক গণনা ট্রেন্ডে জেলায় গেরুয়া শিবিরের দাপট স্পষ্ট। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ৫,৬৪৫ ভোটে এগিয়ে রয়েছেন। কালচিনি কেন্দ্রে বিজেপির লিড সবচেয়ে বেশি,....

আলিপুরদুয়ারে জেলায় গেরুয়া ঝড়, ৫ কেন্দ্রেই এগিয়ে বিজেপি

সুকমল ঘোষ, নয়া জামানা, আলিপুরদুয়ার : ২০২৬ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সুকমল ঘোষ, নয়া জামানা, আলিপুরদুয়ার : ২০২৬ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। প্রাথমিক গণনা ট্রেন্ডে জেলায় গেরুয়া শিবিরের দাপট স্পষ্ট।

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ৫,৬৪৫ ভোটে এগিয়ে রয়েছেন। কালচিনি কেন্দ্রে বিজেপির লিড সবচেয়ে বেশি, ৯ হাজার ভোট। কুমারগ্রামে ২,৫০০ ভোটে এগিয়ে গেরুয়া প্রার্থী। ফালাকাটায় ৮,৮৮৭ ভোটের বড় ব্যবধান তৈরি হয়েছে। মাদারিহাটে বিজেপির লিড ৩ হাজার ভোট।

জেলার পাঁচ কেন্দ্রের গণনা চলছে কড়া নিরাপত্তায়। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তত্ত্বাবধানে গণনা কেন্দ্র ঘিরে ফেলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রার্থী ও এজেন্টরা উপস্থিত রয়েছেন।

আলিপুরদুয়ার ২০২১ সালেও বিজেপির শক্ত ঘাঁটি ছিল। এবারও সেই ধারা বজায় রাখার ইঙ্গিত মিলছে। কালচিনি ও ফালাকাটায় বড় ব্যবধানে লিড হওয়ায় বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। গণনা কেন্দ্রের বাইরে দলীয় পতাকা নিয়ে ভিড় জমিয়েছেন কর্মী-সমর্থকরা।

রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে বিজেপির ফল ভালো হলে আলিপুরদুয়ারের এই ট্রেন্ড বড় ভূমিকা নেবে। এখনও কয়েক রাউন্ড গণনা বাকি। তবে প্রাথমিক ট্রেন্ডে বিজেপির এগিয়ে থাকা জেলায় ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পর্যন্ত গণনা কেন্দ্রে নিরাপত্তা বজায় থাকবে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর