কলকাতার বাইরে প্রথমবার
ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • কলকাতার বাইরে প্রথমবার, বর্ধমানে শুরু হল রাজ্য সিনিয়র দাবার আসর

কলকাতার বাইরে প্রথমবার, বর্ধমানে শুরু হল রাজ্য সিনিয়র দাবার আসর

সুজিত দত্ত, নয়া জামানা, বর্ধমান: পশ্চিমবঙ্গের দাবা ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ে শনিবার বর্ধমানে শুরু হল ৬৩তম সিনিয়র পশ্চিমবঙ্গ স্টেট ফিডে রেটেড দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬। গত ৬৩ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবার রাজ্যের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কলকাতার বাইরে কোনো জেলায়....

কলকাতার বাইরে প্রথমবার, বর্ধমানে শুরু হল রাজ্য সিনিয়র দাবার আসর

সুজিত দত্ত, নয়া জামানা, বর্ধমান: পশ্চিমবঙ্গের দাবা ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ে শনিবার বর্ধমানে শুরু হল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সুজিত দত্ত, নয়া জামানা, বর্ধমান: পশ্চিমবঙ্গের দাবা ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ে শনিবার বর্ধমানে শুরু হল ৬৩তম সিনিয়র পশ্চিমবঙ্গ স্টেট ফিডে রেটেড দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬। গত ৬৩ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবার রাজ্যের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কলকাতার বাইরে কোনো জেলায় আয়োজিত হচ্ছে। বর্ধমানের ম্যাগনাস গ্লোবাল স্কুলে আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতাটি আগামী ১০ জুন পর্যন্ত চলবে।

সারা বাংলা দাবা সংস্থার সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান জেলা দাবা সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে সাড়া ফেলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ড সংখ্যক ২৮২ জন দাবাড়ু অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা দাবা সংস্থার সম্পাদক অসিতবরণ চৌধুরী, জেলা দাবা সংস্থার সভাপতি মইনুদ্দিন চৌধুরী (সজল), সম্পাদক রাজেশ সুরানা ও মহেন্দর সিং সালুজার মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। অতিথিরা প্রতীকী দাবা বোর্ডে চাল দিয়ে এই প্রতিযোগিতার সূচনা করেন।

সংশ্লিষ্ট কর্তারা জানান, কলকাতার বাইরে এত বড় মাপের ফিডে রেটিং প্রতিযোগিতায় এই বিপুল সংখ্যার অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আয়োজন শিশু ও যুবসমাজের মধ্যে একাগ্রতা, শৃঙ্খলা ও কৌশলগত চিন্তাভাবনা গড়ে তুলতে যেমন সাহায্য করবে, তেমনই বর্তমান প্রজন্মের মোবাইল আসক্তি কমাতেও ইতিবাচক ভূমিকা পালন করবে। আগামী ১০ জুন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই দাবার আসরের সমাপ্তি ঘটবে।


আরও পড়ুন:

পূর্ব বর্ধমানে শুরু ‘জনভাগিদারী অভিযান’, আদিবাসী গ্রামে পৌঁছবে সরকারি পরিষেবা

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর