ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • সিডিউল না দেখানো ও নিম্নমানের সামগ্রীর অভিযোগে বন্ধ ড্রেন নির্মাণ

সিডিউল না দেখানো ও নিম্নমানের সামগ্রীর অভিযোগে বন্ধ ড্রেন নির্মাণ

মোহম্মদ আলম, নয়া জামানা, ইসলামপুর: কাজের সিডিউল না দেখানো এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ইসলামপুর থানার মাটিকুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙাপাড়া এলাকায় একটি ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের মূল....

সিডিউল না দেখানো ও নিম্নমানের সামগ্রীর অভিযোগে বন্ধ ড্রেন নির্মাণ

মোহম্মদ আলম, নয়া জামানা, ইসলামপুর: কাজের সিডিউল না দেখানো এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ইসলামপুর থানার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মোহম্মদ আলম, নয়া জামানা, ইসলামপুর: কাজের সিডিউল না দেখানো এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ইসলামপুর থানার মাটিকুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙাপাড়া এলাকায় একটি ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

গ্রামবাসীদের মূল অভিযোগ, নির্মাণকাজের কোনো বিবরণ বা সিডিউল তাঁদের দেখানো হয়নি। বারবার সিডিউল দেখতে চাওয়া সত্ত্বেও তা প্রকাশ করতে ব্যর্থ হন ঠিকাদার ও স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ বানু। বাসিন্দাদের দাবি, সংস্কারের নামে পুরনো ড্রেনের উপরেই অত্যন্ত নিম্নমানের রড, বালি, পাথর ও সিমেন্ট ব্যবহার করে জোড়াতালির কাজ চালানো হচ্ছিল। এর প্রতিবাদ জানিয়ে তাঁরা কাজ আটকে দেন। উপরন্তু, পঞ্চায়েত সদস্যের ছেলেই এই কাজের ঠিকাদার হওয়ায় স্বজনপোষণ ও কাজের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রামবাসীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগে প্রকাশ্যে সিডিউল দেখাতে হবে এবং গুণমান বজায় রেখে কাজ করার নিশ্চয়তা দিতে হবে, তবেই কাজ চালু করতে দেওয়া হবে।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য মহম্মদ বানু। তাঁর দাবি, সিডিউল মেনেই কাজ চলছে এবং সিডিউল তাঁর কাছেই রয়েছে। এটি নতুন ড্রেন নয়, পুরনো ড্রেন সংস্কারের কাজ। তবে ঘটনাস্থলে নিম্নমানের সামগ্রী দিয়ে পুরনো কাঠামোর ওপর কাজ হতে দেখে অসন্তোষ কমেনি। কাজের সঠিক তদন্ত ও গুণমান যাচাইয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


মৃত্যুবার্ষিকীতে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা মোদি-শাহ-শুভেন্দুর, তাঁর দেখানো পথেই দেশ চলবে : প্রধানমন্ত্রী

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর