ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ময়নাগুড়ি হাসপাতালে দুর্গন্ধে চরম ভোগান্তি রোগী পরিজনদের

ময়নাগুড়ি হাসপাতালে দুর্গন্ধে চরম ভোগান্তি রোগী পরিজনদের

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল-এ মৃতদেহ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনেরা। হাসপাতাল চত্বরজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অনেকেই শারীরিক অস্বস্তিতে ভুগছেন বলে অভিযোগ। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ,....

ময়নাগুড়ি হাসপাতালে দুর্গন্ধে চরম ভোগান্তি রোগী পরিজনদের

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল-এ মৃতদেহ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন আউটডোরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল-এ মৃতদেহ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনেরা। হাসপাতাল চত্বরজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অনেকেই শারীরিক অস্বস্তিতে ভুগছেন বলে অভিযোগ।

রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালের আউটডোরের পাশেই একটি ছোট অস্থায়ী মর্গ রয়েছে, যেখানে বেওয়ারিশ ও পুলিশ কেসের মৃতদেহ রাখা হয়। ওই ঘরে কোনও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় একদিনের বেশি মৃতদেহ রাখা হলে দুর্গন্ধ অসহনীয় হয়ে ওঠে। ফলে আউটডোরে অপেক্ষারত রোগী ও তাঁদের সঙ্গে আসা লোকজন অসুস্থ বোধ করছেন বলে জানান তাঁরা।

বৃহস্পতিবার এই সমস্যাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন একাধিক রোগী ও তাঁদের পরিজনেরা। তাঁদের দাবি, হাসপাতাল চত্বরের এত কাছে অস্থায়ী মর্গ না রেখে অন্যত্র স্থানান্তর করা হোক। তা না হলে দূরদূরান্ত থেকে আসা রোগী ও পরিজনেরা আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন।

এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক শীতেশ বর জানান, মৃতদেহ থাকলে গন্ধ হওয়াই স্বাভাবিক। বিশেষ করে যেসব মৃতদেহ পুলিশ কেস, সেগুলি পুলিশের তত্ত্বাবধানে থাকার কথা। সাধারণত এই হাসপাতালে মর্গ থাকার কথা নয় বলেও তিনি উল্লেখ করেন।

তবে এলাকাবাসী ও রোগীদের দাবি, ভবিষ্যতে সমস্যা এড়াতে হাসপাতালে একটি আধুনিক মর্গ নির্মাণ করা হোক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবারও জানানো হবে বলে জানান তাঁরা।


রোগী ও আত্মীয়দের মুখে হাসি, ৫ টাকায় পেট ভর্তি খাবার, সিউড়ি সদর হাসপাতালে চালু হলো ‘মা ক্যান্টিন’

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর