ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • Uncategorized /
  • ধর্মঘটের অবসান,দশ দিনের অচলাবস্থার পর মালদা-রতুয়া রুটে স্বস্তি

ধর্মঘটের অবসান,দশ দিনের অচলাবস্থার পর মালদা-রতুয়া রুটে স্বস্তি

নয়া জামানা,মালদা:দশ দিনের অচলাবস্থার অবসান। অবশেষে ফের পথে নামল মালদা–রতুয়া রুটের বাস। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা।ফলে আজ থেকেই স্বাভাবিক হচ্ছে এই গুরুত্বপূর্ণ রুটের বাস পরিষেবা।স্বস্তি ফিরেছে নিত্যযাত্রী থেকে সাধারণ....

ধর্মঘটের অবসান,দশ দিনের অচলাবস্থার পর মালদা-রতুয়া রুটে স্বস্তি

নয়া জামানা,মালদা:দশ দিনের অচলাবস্থার অবসান। অবশেষে ফের পথে নামল মালদা–রতুয়া রুটের বাস। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,মালদা:দশ দিনের অচলাবস্থার অবসান। অবশেষে ফের পথে নামল মালদা–রতুয়া রুটের বাস। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা।ফলে আজ থেকেই স্বাভাবিক হচ্ছে এই গুরুত্বপূর্ণ রুটের বাস পরিষেবা।স্বস্তি ফিরেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের মধ্যে।
গত ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য রতুয়াগামী বাস পরিষেবা বন্ধ রেখেছিল মালদা জেলার তিনটি বাস ইউনিয়ন।বাস মালিক ও কর্মচারী সংগঠনগুলির অভিযোগ ছিল, নির্ধারিত রুটের বাইরে বেআইনিভাবে টোটো ও ই-রিকশা চলাচলের ফলে বাসে যাত্রীর সংখ্যা ক্রমশ কমছে। এতে একদিকে যেমন বাস মালিকদের লোকসান বাড়ছে, অন্যদিকে ট্যাক্স,বিমা, রক্ষণাবেক্ষণ এবং কর্মচারীদের বেতন-সহ নিয়মিত খরচ বহন করতে হচ্ছে।
ধর্মঘটের জেরে গত দশ দিন ধরে চরম সমস্যায় পড়েছিলেন রতুয়া ও সংলগ্ন এলাকার বহু মানুষ।বিশেষ করে পড়ুয়া, ব্যবসায়ী,চাকরিজীবী এবং নিত্যযাত্রীদের ভোগান্তি ছিল চরমে।সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ বৈঠক হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, বাস মালিক ইউনিয়নের পদাধিকারীরা, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি অসিত কুমার সাহা,সাধারণ সম্পাদক উত্তম বসাক-সহ অন্যান্যরা।দীর্ঘ আলোচনার পর মেলে সমাধানের সূত্র। ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বাস মালিকেরা।
মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি অসিত কুমার সাহা বলেন,দাবিগুলি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার পর দীর্ঘ দশ দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।জেলা প্রশাসনকে ধন্যবাদ।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর