ব্রেকিং
[pj-news-ticker]

রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, মঙ্গলবাড়ীতে উৎসবের রঙ

নয়া জামানা,মালদা:রাখির স্নেহের বন্ধনে সম্প্রীতির বার্তা। উৎসবের আবহে মেতে উঠল পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়। উত্তর মালদা সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চা এবং পুরাতন মালদা নগর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সেখানে পালিত হল রাখি বন্ধন উৎসব।পথচলতি মানুষ, ব্যবসায়ী, টোটো-অটো....

রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, মঙ্গলবাড়ীতে উৎসবের রঙ

নয়া জামানা,মালদা:রাখির স্নেহের বন্ধনে সম্প্রীতির বার্তা। উৎসবের আবহে মেতে উঠল পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়। উত্তর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,মালদা:রাখির স্নেহের বন্ধনে সম্প্রীতির বার্তা। উৎসবের আবহে মেতে উঠল পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়। উত্তর মালদা সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চা এবং পুরাতন মালদা নগর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সেখানে পালিত হল রাখি বন্ধন উৎসব।পথচলতি মানুষ, ব্যবসায়ী, টোটো-অটো চালক থেকে শুরু করে মঙ্গলবাড়ী ফাঁড়ির অফিসার-ইন-চার্জ ও অন্যান্য পুলিশ আধিকারিকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়।

উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল উদ্যোক্তাদের মূল লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, উত্তর মালদা ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ প্রসাদ, পুরাতন মালদা নগর মণ্ডল যুব মোর্চার সভাপতি ষষ্ঠী সিং সহ অন্যান্য কার্যকর্তারা।মহিলা মোর্চার সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে স্নেহাংশু ভট্টাচার্য জানান, সারা দেশজুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। সেই উৎসবকে সামনে রেখে উত্তর মালদা সাংগঠনিক জেলার যুব মোর্চার উদ্যোগে এবং নগর মণ্ডলের সহযোগিতায় মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যবসায়ী, পথচলতি মানুষ এবং বিভিন্ন যানবাহনের চালকদের রাখি পরিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি-সহ বিশেষ রাখি তৈরি করে তা বিভিন্ন মানুষের হাতে পরিয়ে দেওয়া হয়েছে। মিষ্টিমুখ করিয়ে শেষ হয় দিনের কর্মসূচি।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর