ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • কাউকে রেয়াত নয়, বারুইপুরের মতো এনকাউন্টার খড়গপুরেও! হুঁশিয়ারি দিলীপের

কাউকে রেয়াত নয়, বারুইপুরের মতো এনকাউন্টার খড়গপুরেও! হুঁশিয়ারি দিলীপের

নয়া জামানা : বারুইপুরের ধাঁচে খড়্গপুরেও প্রয়োজনে এনকাউন্টার হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার খড়্গপুরে বিজেপির একটি নতুন কার্যালয় উদ্বোধন করতে এসে তিনি এলাকার মাফিয়া, গুন্ডা ও নেশাগ্রস্ত চোরদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান।দিলীপের দাবি, খড়্গপুরের মানুষ....

কাউকে রেয়াত নয়, বারুইপুরের মতো এনকাউন্টার খড়গপুরেও! হুঁশিয়ারি দিলীপের

নয়া জামানা : বারুইপুরের ধাঁচে খড়্গপুরেও প্রয়োজনে এনকাউন্টার হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : বারুইপুরের ধাঁচে খড়্গপুরেও প্রয়োজনে এনকাউন্টার হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার খড়্গপুরে বিজেপির একটি নতুন কার্যালয় উদ্বোধন করতে এসে তিনি এলাকার মাফিয়া, গুন্ডা ও নেশাগ্রস্ত চোরদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান।দিলীপের দাবি, খড়্গপুরের মানুষ চিরকাল বিজেপির পাশে থাকলেও মাঝে কয়েক বছর সেখানে তৃণমূল-ঘনিষ্ঠ গুন্ডারাজ চলেছে, যাতে সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছেন এবং ব্যবসায়ীরা ভয়ে ব্যবসা করতে পারেননি। তিনি জানান, পুলিশকে ইতিমধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় স্বাধীনতাও দেওয়া হয়েছে, যাতে তারা কড়া হাতে পরিস্থিতি সামলাতে পারে। মন্ত্রীর কথায়, পুলিশ তাঁকে আশ্বাস দিয়েছে, পুজোর আগেই খড়্গপুরে শান্তি ফিরবে এবং গুন্ডাগিরি সম্পূর্ণ বন্ধ হবে।পাশাপাশি তিনি জানান, নেশার টাকা জোগাড়ে চুরি করা পাতাখোরদের বিরুদ্ধেও অভিযান চলছে। এ পর্যন্ত প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তাঁর। কারও কারও জামিন হলেও যাঁরা শুধরাবেন না, তাঁদের জেলেই থাকতে হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।দিলীপ ঘোষ এ প্রসঙ্গে পুলিশকেও কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, আগে পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় থেকেছে, এবার তাদের সক্রিয় হওয়ার সময় এসেছে। তাঁর মন্তব্য, গুন্ডা-মাফিয়াদের বাড়াবাড়ির চেয়ে পুলিশের কড়া পদক্ষেপ অনেক ভালো। খড়্গপুরবাসী শান্তির আশাতেই বিজেপিকে জিতিয়েছেন, তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর