ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • বিনিয়োগের স্বর্গরাজ্য এখন বাংলা : মুখ্যমন্ত্রী

বিনিয়োগের স্বর্গরাজ্য এখন বাংলা : মুখ্যমন্ত্রী

নয়া জামানা,কলকাতা:রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তির মধ্যেই রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হল। মূল অনুষ্ঠান গার্ডেনরিচে হলেও একই সময়ে খিদিরপুর, শালিমার, রায়চক ও ইছাপুরে সংশ্লিষ্ট প্রকল্পগুলির ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। যুদ্ধজাহাজ নির্মাণ-সহ....

বিনিয়োগের স্বর্গরাজ্য এখন বাংলা : মুখ্যমন্ত্রী

নয়া জামানা,কলকাতা:রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তির মধ্যেই রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে পাঁচটি নতুন প্রকল্পের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,কলকাতা:রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তির মধ্যেই রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হল। মূল অনুষ্ঠান গার্ডেনরিচে হলেও একই সময়ে খিদিরপুর, শালিমার, রায়চক ও ইছাপুরে সংশ্লিষ্ট প্রকল্পগুলির ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। যুদ্ধজাহাজ নির্মাণ-সহ প্রতিরক্ষা ক্ষেত্রে মোট ৩৪০০ কোটি টাকার এই বিনিয়োগকে রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছে রাজ্য। বাংলার ডবল ইঞ্জিন সরকার এবার থেকে কেন্দ্রের হাতে হাত মিলিয়ে সব কাজ করবে। এই রাজ্য বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।তিনি জানান, ভবিষ্যতে যুদ্ধজাহাজ নির্মাণ ক্ষেত্রে বিপুল অঙ্কের বিনিয়োগ আসবে, যা বাংলার শিল্প ও প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা করবে। তাঁর কথায়, আজ বড় আনন্দের দিন, বাংলার জন্য গর্বের দিন।পূর্বতন তৃণমূল ও বাম সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের অভাবে রাজ্য বহু ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। তিনি বলেন, তৃণমূল ও বাম আমলে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের সঙ্গে একসঙ্গে কাজ করার কোনও ইচ্ছা ছিল না। অথচ বাংলার বিপুল সম্ভাবনা রয়েছে— জমি, মানবসম্পদ, পরিকাঠামো ও কাঁচামাল সবই আমাদের রয়েছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকেও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।গত ১০৬ দিনে সরকারের একাধিক পদক্ষেপের কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে। দীর্ঘদিন বন্ধ থাকা জনগণনার কাজ নতুন সরকার ক্ষমতায় আসার পর ফের শুরু হয়েছে বলে জানানো হয়। রাজ্যে এখনও বহু কাজ বাকি থাকলেও সেগুলি দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের তরফে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর