ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • পাড়িক্কলের সেঞ্চুরি, গিলের জোড়া মাইলফলক! প্রথম দিনেই ৩০০ পার ভারতের

পাড়িক্কলের সেঞ্চুরি, গিলের জোড়া মাইলফলক! প্রথম দিনেই ৩০০ পার ভারতের

নয়া জামানা:শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট অব্যাহত রইল টিম ইন্ডিয়ার। নেপথ্যে ফের দেবদত্ত পাড়িক্কল।আগের টেস্টের মতো এই টেস্টেও সেঞ্চুরি করলেন তিনি, টেস্ট দলে তিন নম্বর জায়গাটাও প্রায় নিজের নামে করে নিলেন বলা যায়।অন্যদিকে হাফসেঞ্চুরির সঙ্গে বিরাট এক রেকর্ড গড়লেন অধিনায়ক....

পাড়িক্কলের সেঞ্চুরি, গিলের জোড়া মাইলফলক! প্রথম দিনেই ৩০০ পার ভারতের

নয়া জামানা:শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট অব্যাহত রইল টিম ইন্ডিয়ার। নেপথ্যে ফের দেবদত্ত পাড়িক্কল।আগের টেস্টের মতো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট অব্যাহত রইল টিম ইন্ডিয়ার। নেপথ্যে ফের দেবদত্ত পাড়িক্কল।আগের টেস্টের মতো এই টেস্টেও সেঞ্চুরি করলেন তিনি, টেস্ট দলে তিন নম্বর জায়গাটাও প্রায় নিজের নামে করে নিলেন বলা যায়।অন্যদিকে হাফসেঞ্চুরির সঙ্গে বিরাট এক রেকর্ড গড়লেন অধিনায়ক শুভমান গিল।প্রথম টেস্টে বড় রান না পেলেও কলম্বোয় ব্যর্থতা ঝেড়ে ফেলে চেনা ছন্দে ফেরেন তিনি। প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩০০।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।যশস্বী জয়সওয়াল ৪৫ রানে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ান।কেএল রাহুল করেন মাত্র ১৮।তবে দেবদত্ত ছিলেন অবিচল,শ্রীলঙ্কার বোলারদের একাই শাসন করে শেষমেশ ১৯৩ বলে ১২টি চারের সাহায্যে ১১৭ রান করে কেশারা নুয়ান্থার স্পিনে আউট হন।শুভমান গিল ১০৮ বলে ৬টি চারের সাহায্যে ৫০ রান করে আসিথা ফার্নান্ডোর বলে উইকেটকিপার নিরোশান ডিকওয়েল্লার হাতে ধরা পড়েন।তবে তার আগেই কেশারা নুয়ান্থাকে চার মেরে টেস্ট কেরিয়ারে ৩০০০ রানের গণ্ডি পার করেন তিনি।মাত্র ২৬ বছর ৩৪৯ দিনে এই কীর্তি গড়ে কনিষ্ঠতম হিসেবে কপিল দেবকে (২৬ বছর ৩৫৬ দিন) ছাপিয়ে যান গিল।যদিও ভারতীয়দের মধ্যে এই তালিকায় সবার উপরে শচীন তেণ্ডুলকর, যিনি ২৩ বছর ২২৮ দিনে এই মাইলফলক ছুঁয়েছিলেন।তারপরেই আছেন বীরেন্দ্র শেহওয়াগ।এদিন কলম্বোয় প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১০০০-এর বেশি রান করারও নজির গড়েন গিল,ছাপিয়ে যান ২০১৯-২১ সালে বিরাট কোহলির ৯৩২ রানকে।দিনের শেষে রবীন্দ্র জাদেজা ৪৩ রানে আউট হন। তবে চিন্তার বিষয় ঋষভ পন্থের চোট।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর