স্বরূপ সাহা,নয়া জামানা, ইংরেজবাজার:শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক স্বার্থে ১৯ দফা দাবি তুলে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তথা জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মণ্ডল-এর কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখা।বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে জেলা বিদ্যালয় সংসদে স্মারকলিপি জমা দিয়ে শিক্ষা ও শিক্ষক-সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়। দাবিগুলির মধ্যে রয়েছে বিদ্যালয়ে পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা, শিক্ষা উপকরণ সরবরাহ, টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ, উদ্বৃত্ত শিক্ষকদের পুনর্বিন্যাস, লেভেল-৯ ও লেভেল-১০ সংক্রান্ত সমস্যার সমাধান, শিক্ষকদের বিভিন্ন ভাতা, কম্পোজিট গ্রান্টের অর্থ দ্রুত প্রদান, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক বিষয়।সংগঠনের দাবি, স্মারকলিপি গ্রহণের পর জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মণ্ডল তাঁদের বিভিন্ন দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন। তাঁর এখতিয়ারের মধ্যে থাকা বিষয়গুলি দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতি ভুজঙ্গ ভূষণ সরকার, সাধারণ সম্পাদক দেবব্রত মুখার্জি, মোঃ আক্তার মিয়া-সহ জেলার বিভিন্ন চক্রের সংগঠনের নেতৃবৃন্দ।জেলা বিদ্যালয় সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ আব্দুল মালেক, নয়ন কুমার দাস এবং জেলা বিদ্যালয় সংসদের অন্যান্য আধিকারিকরা।
‘অ্যাকাউন্টের ১৯ হাজার টাকাটা দিন’, বোনের কঙ্কাল নিয়ে ব্যাংক ম্যানেজারের দরজায় দাদা!