ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • জাতীয় সড়কের বেহাল দশা, সংস্কার ও টোল আদায় বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলনে ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন

জাতীয় সড়কের বেহাল দশা, সংস্কার ও টোল আদায় বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলনে ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন

মোহম্মদ আলম,নয়া জামানা,ইসলামপুর: ডালখোলা-শিলিগুড়ি জাতীয় সড়ক ২৭-এর বেহাল অবস্থার বিরুদ্ধে সরব হয়ে সাংবাদিক সম্মেলন করল ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-এর প্রজেক্ট ডিরেক্টরের উদ্দেশে একটি স্মারকলিপি পাঠিয়ে অবিলম্বে জাতীয় সড়কের সংস্কার এবং....

জাতীয় সড়কের বেহাল দশা, সংস্কার ও টোল আদায় বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলনে ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন

মোহম্মদ আলম,নয়া জামানা,ইসলামপুর: ডালখোলা-শিলিগুড়ি জাতীয় সড়ক ২৭-এর বেহাল অবস্থার বিরুদ্ধে সরব হয়ে সাংবাদিক সম্মেলন করল ফেডারেশন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

মোহম্মদ আলম,নয়া জামানা,ইসলামপুর: ডালখোলা-শিলিগুড়ি জাতীয় সড়ক ২৭-এর বেহাল অবস্থার বিরুদ্ধে সরব হয়ে সাংবাদিক সম্মেলন করল ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-এর প্রজেক্ট ডিরেক্টরের উদ্দেশে একটি স্মারকলিপি পাঠিয়ে অবিলম্বে জাতীয় সড়কের সংস্কার এবং রাস্তা নিরাপদ না হওয়া পর্যন্ত টোল আদায় স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ এবং অসমতল রাস্তার কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, পরিবহন কর্মী এবং দূরপাল্লার যাত্রীরা। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং যান চলাচলও ব্যাহত হচ্ছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ডালখোলা-শিলিগুড়ি জাতীয় সড়কটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে।সংগঠনের দাবি, শিলিগুড়ি থেকে ডালখোলা পর্যন্ত দুটি টোল প্লাজা থেকে নিয়মিত টোল আদায় করা হলেও সেই তুলনায় রাস্তার রক্ষণাবেক্ষণ অত্যন্ত নিম্নমানের। এর ফলে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে পরিবহন খরচ, অতিরিক্ত জ্বালানি ব্যয় এবং যানবাহনের রক্ষণাবেক্ষণের খরচও বৃদ্ধি পাচ্ছে।ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে জাতীয় সড়কের সংস্কার শুরু করতে হবে। পাশাপাশি রাস্তা সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট টোল প্লাজাগুলিতে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখারও দাবি জানানো হয়েছে। এখন এনএইচএআই এই দাবির প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর