[pj-news-ticker]

কাটমানি অভিযোগে প্রধানকে ঘিরে বিক্ষোভ দিনহাটায়

সামির হোসেন, নয়া জামানা, দিনহাটা: বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবির পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিনহাটায় তীব্র বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দাদের একাংশ। সকাল প্রায় ১১টা নাগাদ বিক্ষোভ মিছিল বের করে তাঁরা প্রধানের বাড়ির সামনে গিয়ে অবস্থান কর্মসূচি....

কাটমানি অভিযোগে প্রধানকে ঘিরে বিক্ষোভ দিনহাটায়

সামির হোসেন, নয়া জামানা, দিনহাটা: বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবির পদত্যাগের দাবিতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সামির হোসেন, নয়া জামানা, দিনহাটা: বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবির পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিনহাটায় তীব্র বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দাদের একাংশ। সকাল প্রায় ১১টা নাগাদ বিক্ষোভ মিছিল বের করে তাঁরা প্রধানের বাড়ির সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না। ফলে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রশাসনিক কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের আরও দাবি, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে। এই অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের অর্থ ফেরত দেওয়ার দাবি তোলেন।

এছাড়াও প্রধানের স্বামী তথা তৃণমূল কংগ্রেসের দিনহাটা–২ ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তারের বিরুদ্ধেও চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ করেন এক ব্যক্তি। অভিযোগের জেরে বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতার একাংশ প্রধানের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতির ওপর নজরদারি চালানো হয়।

অভিযোগগুলির বিষয়ে প্রধান আলিমা খাতুন বিবির প্রতিক্রিয়া জানার জন্য ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।


কাটমানি রুখতে তৎপর পুলিশ, শুভেন্দুর জেলায় চালু হল হেল্পলাইন

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর