ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • চার মাস পর বাড়ি ফিরল নাবালিকা খুনের অভিযুক্তের পরিবার, নিরাপত্তার দাবি

চার মাস পর বাড়ি ফিরল নাবালিকা খুনের অভিযুক্তের পরিবার, নিরাপত্তার দাবি

মোহম্মদ আলম,নয়া জামানা,ইসলামপুর: দীর্ঘ চার মাস পর অবশেষে নিজেদের বাড়িতে ফিরলেন নাবালিকা খুনের মামলার মূল অভিযুক্তের পরিবারের ২২ জন সদস্য। পরিবারের দাবি, পুলিশ প্রশাসনের নিরাপত্তা এবং বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি জিবেশ বারোই-সহ স্থানীয় বিজেপি কর্মীদের সহযোগিতায় তারা পুনরায় বাড়িতে....

চার মাস পর বাড়ি ফিরল নাবালিকা খুনের অভিযুক্তের পরিবার, নিরাপত্তার দাবি

মোহম্মদ আলম,নয়া জামানা,ইসলামপুর: দীর্ঘ চার মাস পর অবশেষে নিজেদের বাড়িতে ফিরলেন নাবালিকা খুনের মামলার মূল অভিযুক্তের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মোহম্মদ আলম,নয়া জামানা,ইসলামপুর: দীর্ঘ চার মাস পর অবশেষে নিজেদের বাড়িতে ফিরলেন নাবালিকা খুনের মামলার মূল অভিযুক্তের পরিবারের ২২ জন সদস্য। পরিবারের দাবি, পুলিশ প্রশাসনের নিরাপত্তা এবং বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি জিবেশ বারোই-সহ স্থানীয় বিজেপি কর্মীদের সহযোগিতায় তারা পুনরায় বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।উল্লেখ্য, বিধানসভা ভোটের সময় ইসলামপুর থানার অধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাড়ুখোয়া গ্রামে গুলিবিদ্ধ হয়ে এক নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার রাতেই মূল অভিযুক্ত আব্দুল আজিজ ওরফে লাল মহম্মদকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্ত চলছে।

অভিযুক্তের পরিবারের অভিযোগ, ঘটনার পর নিরাপত্তার অভাবে তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। তাদের আরও দাবি, ওই সময় বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং চা-বাগান-সহ একাধিক জমি দখল করে রাখা হয়। তবে এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।পরিবারের সদস্যদের বক্তব্য, দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন। তারা পুলিশ প্রশাসন, স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এদিকে, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর