ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ইসলামপুরে তৃণমূলের গড়ে বড় ধাক্কা, অনাস্থায় অপসারিত প্রধান জাকির হুসেন

ইসলামপুরে তৃণমূলের গড়ে বড় ধাক্কা, অনাস্থায় অপসারিত প্রধান জাকির হুসেন

নয়া জামানা,উত্তর দিনাজপুর: দীর্ঘ অনুপস্থিতির জেরে শেষ পর্যন্ত প্রধানের পদ হারালেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হুসেন। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতে আনা অনাস্থা প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন মেলায় তাঁকে প্রধানের পদ থেকে অপসারণ করা হয়।....

ইসলামপুরে তৃণমূলের গড়ে বড় ধাক্কা, অনাস্থায় অপসারিত প্রধান জাকির হুসেন

নয়া জামানা,উত্তর দিনাজপুর: দীর্ঘ অনুপস্থিতির জেরে শেষ পর্যন্ত প্রধানের পদ হারালেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,উত্তর দিনাজপুর: দীর্ঘ অনুপস্থিতির জেরে শেষ পর্যন্ত প্রধানের পদ হারালেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হুসেন। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতে আনা অনাস্থা প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন মেলায় তাঁকে প্রধানের পদ থেকে অপসারণ করা হয়।
জানা গিয়েছে, ২৮ সদস্যের ওই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৯ জন সদস্য। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানের পদ থেকে অপসারিত হন জাকির হুসেন।স্থানীয় সূত্রে দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় অনুপস্থিত ছিলেন জাকির হুসেন। তাঁর দীর্ঘ অনুপস্থিতিকে সামনে রেখে তৃণমূলেরই একাংশের পঞ্চায়েত সদস্যরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। বুধবার সেই অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় এবং তাতেই প্রধান পদ থেকে তাঁর অপসারণ নিশ্চিত হয়।রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, জাকির হুসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ওই মামলাগুলির বিষয়ে আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। স্থানীয় মহলের একাংশের দাবি, গ্রেপ্তারির আশঙ্কায় তিনি আত্মগোপন করে রয়েছেন। যদিও এই বিষয়ে জাকির হুসেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিন অনাস্থা প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন পঞ্চায়েত সদস্য জৈনুদ্দিন, আকবর আলী, নজরুল ইসলাম এবং ছায়া বর্মন। তাঁরা প্রধানের দীর্ঘ অনুপস্থিতি এবং পঞ্চায়েতের প্রশাসনিক কাজ ব্যাহত হওয়ার অভিযোগ তুলে ধরেন।এখন নজর নতুন প্রধান নির্বাচনকে ঘিরে। আগডিমঠিখুন্তি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব কার হাতে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর