ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • পছন্দের পোশাকে মুখে ফুটল হাসি, বর্ধমানে প্রয়াত মায়ের স্মৃতিতে চালু হল ‘বিনা পয়সার শপিংমল’

পছন্দের পোশাকে মুখে ফুটল হাসি, বর্ধমানে প্রয়াত মায়ের স্মৃতিতে চালু হল ‘বিনা পয়সার শপিংমল’

আমিনুর রহমান, নয়া জামানা, পূর্ব বর্ধমান: সমাজের পিছিয়ে পড়া ও দুঃস্থ মানুষের মুখে আনন্দের হাসি ফোটাতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়া বাজার এলাকায় এক অনন্য ও মানবিক উদ্যোগের সূচনা হল। সম্পূর্ণ বিনামূল্যে একেবারে নতুন এবং সুন্দর পোশাক সাধারণ মানুষের হাতে....

পছন্দের পোশাকে মুখে ফুটল হাসি, বর্ধমানে প্রয়াত মায়ের স্মৃতিতে চালু হল ‘বিনা পয়সার শপিংমল’

আমিনুর রহমান, নয়া জামানা, পূর্ব বর্ধমান: সমাজের পিছিয়ে পড়া ও দুঃস্থ মানুষের মুখে আনন্দের হাসি ফোটাতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


আমিনুর রহমান, নয়া জামানা, পূর্ব বর্ধমান: সমাজের পিছিয়ে পড়া ও দুঃস্থ মানুষের মুখে আনন্দের হাসি ফোটাতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়া বাজার এলাকায় এক অনন্য ও মানবিক উদ্যোগের সূচনা হল। সম্পূর্ণ বিনামূল্যে একেবারে নতুন এবং সুন্দর পোশাক সাধারণ মানুষের হাতে তুলে দিতে উদ্বোধন করা হয়েছে একটি অভিনব ‘বিনা পয়সার শপিংমল’। এই সম্পূর্ণ ব্যতিক্রমী ও মানবিক আয়োজনটি উৎসর্গ করা হয়েছে ‘মা জীবন দীপ – মায়েদের মানবতার দেওয়াল’-এর মাধ্যমে পৃথিবীর সমস্ত প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশ্যে।

উদ্যোক্তারা জানিয়েছেন, এটি কোনও এককালীন বস্ত্র বিতরণ কর্মসূচি নয়। এখন থেকে প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে এই অভিনব ‘বিনা পয়সার শপিংমল’-এর আয়োজন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো, সমাজের আর্থিক ও সামাজিকভাবে অনগ্রসর পরিবারের মানুষজন যেন কোনও দান বা দাক্ষিণ্য হিসেবে নয়, বরং পূর্ণ সম্মানের সঙ্গে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিতে পারেন। একটি সাধারণ শপিংমলে কেনাকাটার যে আনন্দ, সেই একই অভিজ্ঞতা এই মানুষগুলোকে দেওয়াই এই মহৎ উদ্যোগের লক্ষ্য।

এই ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক কর্মসূচির প্রধান উদ্যোক্তা বাদুলিয়া গ্রামেরই বাসিন্দা তথা বিশিষ্ট গ্রামীণ চিকিৎসক মহম্মদ শফি সেখ। তিনি জানান, তাঁর প্রয়াত মা জীবন্নেশা বেগমের স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখতে এবং তাঁর আত্মাকে শান্তি দিতে দীর্ঘদিন ধরেই তিনি এলাকার দুঃস্থ মানুষদের পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। মায়ের প্রতি ভালোবাসা ও সমাজের প্রতি দায়বদ্ধতার সেই চেনা ভাবনাকেই এবার আরও বড় পরিসরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ‘বিনা পয়সার শপিংমল’ চালু করার সিদ্ধান্ত নেন তিনি।

মহম্মদ শফি সেখের এই মহান ব্রতকে সফল করতে সাগ্রহে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দা শ্যামল রায় ও মোনালিসা রায় দম্পতি। এর পাশাপাশি স্থানীয় যুবক টুটুল মণ্ডল এবং শফি সেখের পরিবারের অন্যান্য সদস্যরাও দিনরাত এক করে এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। উদ্বোধনের প্রথম দিনেই এই শপিংমলে উপচে পড়েছিল মানুষের ভিড়। এলাকার প্রায় ১৫০ জন মানুষ নিজেদের পছন্দের নতুন পোশাক হাসিমুখে সংগ্রহ করেন। ৮ থেকে ৮০ বছর— সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস ছিল দেখার মতো। এই মানবিক কর্মযজ্ঞকে আগামী দিনেও একইভাবে সচল রাখতে এবং আরও বৃহত্তর রূপ দিতে সমাজের সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন ও সহৃদয় মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উদ্যোক্তা।


 

গেরুয়া পোশাকে ব্যাপক চাহিদা ময়নাগুড়িতে

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর