ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • মহানগর /
  • লন্ডনের ছোঁয়া কলেজ স্ট্রিটে! বইপাড়াকে ‘অক্সফোর্ড স্ট্রিট’ বানাচ্ছে রাজ্য

লন্ডনের ছোঁয়া কলেজ স্ট্রিটে! বইপাড়াকে ‘অক্সফোর্ড স্ট্রিট’ বানাচ্ছে রাজ্য

টিনা প্রামাণিক, কলকাতা: প্রযুক্তির জোয়ারে বর্তমান প্রজন্ম যখন বুঁদ হয়ে রয়েছে মোবাইল আর ইন্টারনেটের স্ক্রিনে, ঠিক তখনই তাদের আবার বইয়ের পাতায় ফিরিয়ে আনতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট “বইপাড়াকে” লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের....

লন্ডনের ছোঁয়া কলেজ স্ট্রিটে! বইপাড়াকে ‘অক্সফোর্ড স্ট্রিট’ বানাচ্ছে রাজ্য

টিনা প্রামাণিক, কলকাতা: প্রযুক্তির জোয়ারে বর্তমান প্রজন্ম যখন বুঁদ হয়ে রয়েছে মোবাইল আর ইন্টারনেটের স্ক্রিনে, ঠিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


টিনা প্রামাণিক, কলকাতা: প্রযুক্তির জোয়ারে বর্তমান প্রজন্ম যখন বুঁদ হয়ে রয়েছে মোবাইল আর ইন্টারনেটের স্ক্রিনে, ঠিক তখনই তাদের আবার বইয়ের পাতায় ফিরিয়ে আনতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট “বইপাড়াকে” লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদলে নতুন রূপ দেওয়ার বড়সড় পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এই বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করেন।

 

নতুন এই রূপরেখা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট অংশকে সম্পূর্ণ ‘নো ভেহিকেল জোন’ বা যানবাহনহীন এলাকা হিসেবে ঘোষণা করা হবে। সেখানে কোনো সাধারণ গাড়ি চলাচল করবে না। তার বদলে পরিবেশবান্ধব যাতায়াতের জন্য থাকবে সাইকেল স্ট্যান্ড এবং ব্যাটারিচালিত বিশেষ গাড়ির ব্যবস্থা। একই সঙ্গে বইপাড়ার পুরনো আবেগ ফিরিয়ে আনতে ঐতিহ্যবাহী নকশার ট্রাম চালানোর ভাবনাও রয়েছে সরকারের।

 

পুরো এলাকাটির সৌন্দর্য বাড়াতে বইয়ের দোকানগুলোকে সাজানো হবে একই থিমে। এছাড়া থাকবে ভিন্টেজ ল্যাম্পপোস্ট, পথচারীদের জন্য বসার বেঞ্চ, হেরিটেজ রেলিং সংস্কারের পাশাপাশি বর্তমান প্রজন্মের রুচির কথা মাথায় রেখে পুরো চত্বরে থাকবে ফ্রি ওয়াই-ফাইয়ের সুবিধা। মন্ত্রীর মতে, ডিজিটাল মাধ্যমের প্রতি যুবসমাজের অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। শুধু কলকাতাতেই নয়, বই পড়ার এই সংস্কৃতিকে রাজ্যজুড়ে ছড়িয়ে দিতে আসানসোলেও এমন একটি আধুনিক পাঠপরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপকে মন থেকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বইপ্রেমী ও সাধারণ পাঠক মহল। সকলের আশা, এই উদ্যোগের হাত ধরে নতুন প্রজন্ম আবার লাইব্রেরি ও বইয়ের দোকানে ভিড় জমাবে।


ইসলামপুরে বামেদের স্ট্রিট কর্নার সভা, সামি খানের সমর্থনে প্রচারে মহম্মদ সেলিম

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর