ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • মহানগর /
  • নিজের খরচে বুলডোজার নামিয়ে গঙ্গা সাফাই, নজির গড়লেন হাওড়ার পরিবেশপ্রেমী হরেন পাত্র

নিজের খরচে বুলডোজার নামিয়ে গঙ্গা সাফাই, নজির গড়লেন হাওড়ার পরিবেশপ্রেমী হরেন পাত্র

নয়া জামানা, হাওড়া: গঙ্গাকে দূষণমুক্ত রাখতে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং নিজের খরচে এক ব্যতিক্রমী লড়াই চালিয়ে যাচ্ছেন হাওড়ার পরিবেশপ্রেমী তথা ব্যবসায়ী হরেন পাত্র। জাহাজ নির্মাণের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রের সাহায্যে গঙ্গার তীর এবং নদীগর্ভে....

নিজের খরচে বুলডোজার নামিয়ে গঙ্গা সাফাই, নজির গড়লেন হাওড়ার পরিবেশপ্রেমী হরেন পাত্র

নয়া জামানা, হাওড়া: গঙ্গাকে দূষণমুক্ত রাখতে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং নিজের খরচে এক ব্যতিক্রমী লড়াই চালিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, হাওড়া: গঙ্গাকে দূষণমুক্ত রাখতে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং নিজের খরচে এক ব্যতিক্রমী লড়াই চালিয়ে যাচ্ছেন হাওড়ার পরিবেশপ্রেমী তথা ব্যবসায়ী হরেন পাত্র। জাহাজ নির্মাণের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রের সাহায্যে গঙ্গার তীর এবং নদীগর্ভে জমে থাকা প্লাস্টিক, থার্মোকল, ও জলজ আগাছা পরিষ্কার করে চলেছেন। হাওড়ার পোদড়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় তাঁর একটি জাহাজ নির্মাণ কারখানা রয়েছে। জোয়ারের সময় এই কারখানার চ্যানেল দিয়ে নদীতে বিপুল পরিমাণ আবর্জনা ভেসে আসে। সেই বর্জ্য যাতে পুনরায় গঙ্গার মূল স্রোতে মিশে নদীকে দূষিত করতে না পারে, তার জন্য তিনি চ্যানেলের মুখে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে সেই সমস্ত আটকে পড়া আবর্জনা বুলডোজার দিয়ে তুলে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলা হয়। ভরা কোটালের সময় যখন আবর্জনার পরিমাণ বহুগুণ বেড়ে যায়, তখন দ্বিগুণ পরিশ্রমে এই পরিচ্ছন্নতা কাজ চালিয়ে যান তিনি।

কোনো রকম সরকারি আর্থিক সাহায্য ছাড়াই বছরের পর বছর ধরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই মহান কাজ করে চলেছেন হরেন পাত্র। তাঁর কথায়, ‘গঙ্গা আমাদের মা। তাই মাকে পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকের পবিত্র দায়িত্ব। শুধু সরকারের দিকে তাকিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’ নদী সাফাইয়ের পাশাপাশি তিনি বছরভর বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নানাবিধ সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। স্থানীয় বাসিন্দাদের মতে, হরেনবাবুর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গঙ্গার তীরবর্তী এলাকা আগের চেয়ে অনেকটাই পরিচ্ছন্ন হয়েছে। পরিবেশবিদরাও মনে করছেন, গঙ্গা রক্ষায় সরকারি প্রচেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের এমন নিঃস্বার্থ অংশগ্রহণ আগামীদিনে অন্যদেরও পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করবে।


কলকাতায় শুরু ‘বুলডোজার অ্যাকশন’, গড়িয়ার ক্লক টাওয়ার গুঁড়িয়ে দিচ্ছে পুরসভা

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর