ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • বুকে মেয়ের ছবি নিয়ে রাজ্যজুড়ে খোঁজ, তিন মাস ধরে নিখোঁজ সিউড়ির অমৃতা

বুকে মেয়ের ছবি নিয়ে রাজ্যজুড়ে খোঁজ, তিন মাস ধরে নিখোঁজ সিউড়ির অমৃতা

তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: তিন মাস কেটে গেলেও মেয়ের কোনো খোঁজ নেই। তাই বুকে মেয়ের ছবি আর হাতে নিখোঁজ ডায়েরির পোস্টার নিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এক অসহায় বাবা। নিখোঁজ তরুণীর নাম অমৃতা সিং (২৪), বাড়ি সিউড়ি....

বুকে মেয়ের ছবি নিয়ে রাজ্যজুড়ে খোঁজ, তিন মাস ধরে নিখোঁজ সিউড়ির অমৃতা

তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: তিন মাস কেটে গেলেও মেয়ের কোনো খোঁজ নেই। তাই বুকে মেয়ের ছবি আর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: তিন মাস কেটে গেলেও মেয়ের কোনো খোঁজ নেই। তাই বুকে মেয়ের ছবি আর হাতে নিখোঁজ ডায়েরির পোস্টার নিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এক অসহায় বাবা। নিখোঁজ তরুণীর নাম অমৃতা সিং (২৪), বাড়ি সিউড়ি শহরের ডাঙ্গালপাড়ায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মার্চ বাড়ি থেকে বেরিয়ে যান অমৃতা। তারপর থেকে আজ পর্যন্ত আর বাড়ি ফেরেননি তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন সিউড়ি বাসস্ট্যান্ড থেকে একটি বাসে উঠেছিলেন অমৃতা। তদন্তে জানা যায়, বীরভূমের মল্লারপুর পর্যন্ত তাঁর উপস্থিতির তথ্য মিলেছে। কিন্তু তারপর তিনি কোথায় গিয়েছেন, সে বিষয়ে এখনও কোনো সূত্র মেলেনি।অমৃতা ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। বি.ফার্ম পাশ করার পর তাঁর উচ্চশিক্ষার পরিকল্পনা ছিল। তবে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পছন্দসই চাকরি না পাওয়ার হতাশাও তাঁকে গ্রাস করেছিল বলে পরিবারের দাবি।মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই থানা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েছেন অর্ধেন্দু সিং। কিন্তু এখনও পর্যন্ত মেয়ের কোনো সন্ধান মেলেনি। তাই প্রশাসনের ওপর শুধু নির্ভর না করে নিজেই পথে নেমেছেন তিনি। বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বাজার—যেখানে মানুষের ভিড়, সেখানেই পৌঁছে যাচ্ছেন মেয়ের খোঁজে।একদিকে মেয়েকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে অনিশ্চয়তার দীর্ঘ অপেক্ষা এই দুইয়ের মাঝখানে দিন কাটছে সিং পরিবারের। তাঁদের একটাই আবেদন, কেউ যদি অমৃতা সিংকে কোথাও দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে অবিলম্বে স্থানীয় থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর