ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • বাজেটে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের!সরকারি চাকুরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলা সংরক্ষণ ৩৩ শতাংশ, বেতন বাড়ছে সিভিক-গ্রিন পুলিশের

বাজেটে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের!সরকারি চাকুরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলা সংরক্ষণ ৩৩ শতাংশ, বেতন বাড়ছে সিভিক-গ্রিন পুলিশের

দীপঙ্কর দোলাই,নয়া জামানা : রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, আগামী দিনে সরকারি ক্ষেত্রে এক লক্ষ....

বাজেটে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের!সরকারি চাকুরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলা সংরক্ষণ ৩৩ শতাংশ, বেতন বাড়ছে সিভিক-গ্রিন পুলিশের

দীপঙ্কর দোলাই,নয়া জামানা : রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


দীপঙ্কর দোলাই,নয়া জামানা : রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, আগামী দিনে সরকারি ক্ষেত্রে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।রাজ্যে বেকারত্বের সমস্যা মোকাবিলায় এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল বলে রাজনৈতিক মহলের মত।অর্থমন্ত্রী জানান, ঘোষিত এক লক্ষ নিয়োগের মধ্যে প্রায় ২০ হাজার পদে পুলিশ নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে আরও ৫০ হাজার নিয়োগের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, যেখানে প্রয়োজন, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।নিয়োগ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল বয়সসীমায় ছাড়। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের বিশেষ ছাড় বহাল থাকবে।শুধু নিয়োগ নয়, বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক ও সহায়ক কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু এবং প্রাণিমিত্রদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধি করা হবে।এ ছাড়াও আশাকর্মীদের কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে।বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, নিয়োগে স্বচ্ছতা এবং নিম্নস্তরের কর্মীদের আর্থিক সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল। এক লক্ষ সরকারি চাকরির ঘোষণা ও বিভিন্ন কর্মী শ্রেণির পারিশ্রমিক বৃদ্ধি রাজ্যের বিপুল সংখ্যক যুবক-যুবতী এবং কর্মজীবী মানুষের কাছে বড় বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।


আরো পড়ুন:

বাজেটে নেই কোনো সুযোগ-সুবিধা, সরকারি বঞ্চনায় দুর্দশাগ্রস্থ প্রবীণবর্গ

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর