ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ফালাকাটায় বিজয় মিছিল শেষে দুর্ঘটনা, মৃত্যু দুই বিজেপি কর্মীর , আহত এক

ফালাকাটায় বিজয় মিছিল শেষে দুর্ঘটনা, মৃত্যু দুই বিজেপি কর্মীর , আহত এক

বাবলু রহমান,নয়া জামানা,আলিপুরদুয়ার : বিজয় মিছিলের আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল শোকে। মঙ্গলবার দিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটার খগেনহাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বিজেপি কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর....

ফালাকাটায় বিজয় মিছিল শেষে দুর্ঘটনা, মৃত্যু দুই বিজেপি কর্মীর , আহত এক

বাবলু রহমান,নয়া জামানা,আলিপুরদুয়ার : বিজয় মিছিলের আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল শোকে। মঙ্গলবার দিন আলিপুরদুয়ার জেলার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


বাবলু রহমান,নয়া জামানা,আলিপুরদুয়ার : বিজয় মিছিলের আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল শোকে। মঙ্গলবার দিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটার খগেনহাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বিজেপি কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন খগেনহাট এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে অংশ নিয়ে ব্যাপক উচ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা। মিছিল শেষ হওয়ার পর শুভ দাস ও নকুল রায় নামে দুই বিজেপি কর্মী একটি মোটরবাইকে করে অন্য একটি এলাকায় যান। পরে সেখান থেকে ফেরার সময় খগেনহাটের দুইমুখিয়া এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। অভিযোগ, দ্রুত গতিতে আসা একটি স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকটির। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই রাস্তার ধারে গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন।স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা শুভ দাস ও নকুল রায়কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত মনি রায়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। যাঁরা কয়েক ঘণ্টা আগেও বিজয়ের আনন্দে মেতে ছিলেন, তাঁদের অনেকেই পরে হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে ভিড় জমান। মৃত দুই বিজেপি কর্মীর পরিবারেও নেমে এসেছে কান্নার রোল। হঠাৎ এমন দুর্ঘটনায় স্তম্ভিত প্রতিবেশী ও দলের কর্মীরাও। ঘটনার খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও স্কুটিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। একদিকে বিজয়ের উচ্ছ্বাস, অন্যদিকে বাড়ি ফেরার পথে প্রাণ হারানোর ঘটনা সব মিলিয়ে ফালাকাটার খগেনহাটে এখন শুধুই শোক আর নিস্তব্ধতা।


বকেয়া ডিএ-র দাবিতে উত্তাল বীরভূম, শিক্ষক ও সরকারি কর্মীদের ধর্মঘট ও ব্যাপক মিছিল!

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর