ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • ভোটের আবহে শোক, বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক

ভোটের আবহে শোক, বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক

সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: বৃহস্পতিবার ছিল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা। সেই দিনেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ১৯ বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বালিয়ান গ্রামে।....

ভোটের আবহে শোক, বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক

সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: বৃহস্পতিবার ছিল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা। সেই দিনেই ভোট গ্রহণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: বৃহস্পতিবার ছিল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা। সেই দিনেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ১৯ বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বালিয়ান গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটগ্রহণ শেষে কয়েকজন যুবক মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইকে তিনজন এবং অপর বাইকে একজন ছিলেন। সংঘর্ষের তীব্রতায় চারজনই রাস্তায় ছিটকে পড়েন। গ্রামেরই রাস্তায় ছড়িয়ে পড়ে বাকি তিনজন এবং রাস্তার ধারের ড্রেনে পড়ে যান সমীর শেখ নামে ওই যুবক। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা সমীর শেখকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের বাড়ি রামপুরহাট থানার বালিয়ান গ্রামে। এই ঘটনায় আহত তিনজন টুটুল, রতন ও রিপন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা মঙ্গল শেখ জানিয়েছেন ভোটগ্রহণ শেষে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, সমীর শেখ এবছর ২০২৬ সালের নতুন ভোটার ছিলেন এবং নির্বাচনের দিনেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বালিয়ান গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


ই-মেলে হুমকি, রামপুরহাট পোস্ট অফিসে বোমা আতঙ্কে তৎপর প্রশাসন

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর