ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত লাভপুর

বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত লাভপুর

নয়া জামানা, বীরভূম : প্রথম দফা নির্বাচনের প্রথম কয়েক ঘন্টা শান্তিপূর্ণ কাটলেও যত বেলা বাড়ল, ততোই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের বিভিন্ন প্রান্ত। মানুষের স্বতঃস্ফূর্ত ভোট দানের পাশাপাশি উঠে আসল হিংসার ছবি।লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলের ভ্রমরকল গ্রামে ৬৮ নাম্বার বুথে আক্রান্ত....

বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত লাভপুর

নয়া জামানা, বীরভূম : প্রথম দফা নির্বাচনের প্রথম কয়েক ঘন্টা শান্তিপূর্ণ কাটলেও যত বেলা বাড়ল, ততোই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বীরভূম : প্রথম দফা নির্বাচনের প্রথম কয়েক ঘন্টা শান্তিপূর্ণ কাটলেও যত বেলা বাড়ল, ততোই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের বিভিন্ন প্রান্ত। মানুষের স্বতঃস্ফূর্ত ভোট দানের পাশাপাশি উঠে আসল হিংসার ছবি।লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলের ভ্রমরকল গ্রামে ৬৮ নাম্বার বুথে আক্রান্ত হলেন বিজেপির ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ মন্ডল। তাঁকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।বিজেপি সূত্রে জানা গেছে, গ্রামে যাচ্ছিলেন ইলেকশন এজেন্ট আর তখন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর ইট-পাথর দিয়ে হামলা চালায়। তারপর বিজেপি নেতা বিশ্বজিৎ মন্ডল এর মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ। এই ঘটনায় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে আটক করা হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে। এই মুহূর্তে বিজেপি নেতা হাসপাতালে গুরুতরভাবে জখম অবস্থায় ভর্তি রয়েছে।


উত্তপ্ত বাংলার ভোট ময়দান, কোথাও কনভয়ে হামলা, কোথাও ফাটল মাথা কমিশনে জমা পড়ল অভিযোগের পাহাড়

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর