ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • উত্তপ্ত বাংলার ভোট ময়দান, কোথাও কনভয়ে হামলা, কোথাও ফাটল মাথা কমিশনে জমা পড়ল অভিযোগের পাহাড়

উত্তপ্ত বাংলার ভোট ময়দান, কোথাও কনভয়ে হামলা, কোথাও ফাটল মাথা কমিশনে জমা পড়ল অভিযোগের পাহাড়

নয়া জামানা ডেস্ক : সাতসকালে ভোট শুরু হতেই উত্তপ্ত বাংলার একাধিক জেলা। বীরভূমে বিজেপি এজেন্টের মাথা ফাটা থেকে শুরু করে মুর্শিদাবাদে প্রার্থীর কনভয়ে হামলা— সংঘাতের ছবি ধরা পড়ল সর্বত্র। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত মূল দফতরে....

উত্তপ্ত বাংলার ভোট ময়দান, কোথাও কনভয়ে হামলা, কোথাও ফাটল মাথা কমিশনে জমা পড়ল অভিযোগের পাহাড়

নয়া জামানা ডেস্ক : সাতসকালে ভোট শুরু হতেই উত্তপ্ত বাংলার একাধিক জেলা। বীরভূমে বিজেপি এজেন্টের মাথা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : সাতসকালে ভোট শুরু হতেই উত্তপ্ত বাংলার একাধিক জেলা। বীরভূমে বিজেপি এজেন্টের মাথা ফাটা থেকে শুরু করে মুর্শিদাবাদে প্রার্থীর কনভয়ে হামলা— সংঘাতের ছবি ধরা পড়ল সর্বত্র। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত মূল দফতরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। পাশাপাশি সি-ভিজিল অ্যাপের মাধ্যমে জমা পড়া অভিযোগের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৫-এ। কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ, আবার কোথাও প্রার্থীর বিরুদ্ধেই ভোটারদের প্রভাবিত করার পাল্টা দাবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার রাজ্যের ১৫২ টি আসনে ভোট গ্রহণ চলছে ।

সবথেকে উদ্বেগজনক ছবি দেখা গিয়েছে বীরভূমের লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলে। সেখানে বিজেপির পোলিং এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত এজেন্টের মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে এলাকায়। অন্যদিকে, মালদহের চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথের ধুম সাডাগী পানপাড়া এলাকায় বিজেপির এক নির্বাচনী এজেন্টের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর পরনের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়ার পাশাপাশি শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

মুর্শিদাবাদের নওদায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আমজনতা উন্নয়ন পার্টি এবং তৃণমূলের মধ্যে। শিবনগর এলাকায় দলের নেতা হুমায়ুন কবীরের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তাঁর গাড়ির সামনে বাঁশ ফেলে পথ আটকানোর চেষ্টা করা হয় এবং পোলিং এজেন্টের গাড়িতে ইটবৃষ্টি করা হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর বিক্ষোভ সরিয়ে হুমায়ুনকে এলাকা থেকে বের করে আনে। মুর্শিদাবাদেরই জলঙ্গি বিধানসভার মহিষমারিতে আবার ইভিএম বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ থমকে থাকে ভোটদান প্রক্রিয়া। ১০১ নম্বর বুথের ভোটাররা প্রখর রোদে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

কোচবিহারের মাথাভাঙায় সরাসরি বাগ্‌বিতণ্ডায় জড়ান তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী সাবলু বর্মণ। সাবলু বর্মণের অভিযোগ, ‘৪৭ এবং ৪৮ নম্বর বুথের ৫০ মিটার দূরে বসে মানুষকে প্ররোচিত করছেন নিশীথ প্রামাণিক। টাকা বিলোনো হচ্ছে, ঠান্ডা জল খাওয়ানো হচ্ছে।’ এই অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। নিশীথ প্রামাণিক এই অভিযোগ উড়িয়ে দিয়ে মেজাজি স্বরে বলেন, ‘এখানে ঘেউ ঘেউ করছে। আমি পুলিশকে বলে দিয়েছি, যত ক্ষণ এখানে ওরা স্লোগানিং করবে, তত ক্ষণ এখান থেকে যাব না। স্লোগান থামবে, তার পরে যাব।’

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আবার খোদ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। বেলদার পাতলি গ্রামের ১১৮ নম্বর বুথের কাছে তৃণমূলের ক্যাম্পে জওয়ানরা চড়াও হয় বলে দাবি শাসক দলের। তাঁদের অভিযোগ, কর্মীরা যখন দলীয় কার্যালয়ে খাওয়াদাওয়া করছিলেন, তখন জওয়ানরা ভেতরে ঢুকে হামলা চালায়। ঘটনায় তিন জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলও ভোটারদের ধমকানোর অভিযোগ তুলেছেন বাহিনীর বিরুদ্ধে। তিনি জানান, বাহিনীর সদস্যদের শান্ত করার চেষ্টা করছেন তাঁরা। যদিও প্রশাসন ওই এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে।

সিউড়ির কুতুরা গ্রামের ২৫১ নম্বর বুথেও বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল এজেন্ট রমারঞ্জন চট্টোপাধ্যায়। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রমারঞ্জনবাবু বলেন, ‘আমি এসডিও সাহেবকে জানিয়েছি। পুলিশ পর্যবেক্ষককেও জানিয়েছি। কিন্তু এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’ এদিকে ভোটদানের হারের নিরিখে সকাল ৯টা পর্যন্ত এগিয়ে ছিল পশ্চিম মেদিনীপুর (২০.৫১%)। রাজ্যে গড় ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। আলিপুরদুয়ারে ১৭.৭০ শতাংশ এবং বাঁকুড়ায় ২০.২০ শতাংশ ভোট পড়লেও মালদহে ভোটের গতি ছিল তুলনামূলক শ্লথ (১৬.৯৬%)। জেলাজুড়ে দফায় দফায় অভিযোগের স্তূপ জমছে কমিশনের টেবিলে। ছবি— নওদায় নতুন করে উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার দুপুরে।


নির্বাচনের আগেই বীরভূমে কেন্দ্রীয় বাহিনী, উত্তপ্ত রাজনৈতিক আবহে শুরু রুটমার্চ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর