• Home /
  • কলকাতা /
  • হোলির রাতে রক্তাক্ত মানিকচক, গুলিতে কিশোরের মৃত্যু, গণপিটুনিতে প্রাণ গেল রেশন ডিলারের

হোলির রাতে রক্তাক্ত মানিকচক, গুলিতে কিশোরের মৃত্যু, গণপিটুনিতে প্রাণ গেল রেশন ডিলারের

নয়া জামানা ,মালদহ : হোলির আনন্দ মুহূর্তেই পরিণত হল রক্তাক্ত ঘটনায়।মালদহের মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায় গুলিবর্ষণ ও গণপিটুনিকে কেন্দ্র করে মৃত্যু হল দু’জনের। গুলিতে প্রাণ হারায় এক কিশোর, আর উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যান এলাকার রেশন ডিলার সমীর গুপ্ত।বুধবার....

হোলির রাতে রক্তাক্ত মানিকচক, গুলিতে কিশোরের মৃত্যু, গণপিটুনিতে প্রাণ গেল রেশন ডিলারের

নয়া জামানা ,মালদহ : হোলির আনন্দ মুহূর্তেই পরিণত হল রক্তাক্ত ঘটনায়।মালদহের মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ,মালদহ : হোলির আনন্দ মুহূর্তেই পরিণত হল রক্তাক্ত ঘটনায়।মালদহের মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায় গুলিবর্ষণ ও গণপিটুনিকে কেন্দ্র করে মৃত্যু হল দু’জনের। গুলিতে প্রাণ হারায় এক কিশোর, আর উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যান এলাকার রেশন ডিলার সমীর গুপ্ত।বুধবার রাতে সামান্য বচসা থেকেই ঘটনার সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ,সেই বচসার জেরে সমীর গুপ্তের ১৭ বছরের ছেলে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায়।গুলিতে জখম হয় ১০ বছরের সম্রাট মাহারা, ১৪ বছরের সমর রজক, সমরের বাবা কালু রজক, মা নমিতা রজক এবং অরুণ মণ্ডল।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সমর রজকের মৃত্যু হয়।এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে গণপিটুনি দেয়।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।ঘটনার তদন্তে নেমে মানিকচক থানার পুলিশ গুলি চালানোর অভিযোগে মৃত রেশন ডিলারের বড় ছেলেকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আরও দু’জনকে আটক করা হয়েছে।বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর