ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • আমার বাংলা /
  • বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে পুলিশের নাকা চেকিং, বৈধ নথি না থাকায় আটক ৩টি বালি বোঝাই ট্রাক

বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে পুলিশের নাকা চেকিং, বৈধ নথি না থাকায় আটক ৩টি বালি বোঝাই ট্রাক

নয়া জামানা, বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি এলাকায় বেআইনি বালি পরিবহণ ও কারবার রুখতে কড়া নজরদারি শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। মঙ্গলবার রাতে গঙ্গাজলঘাঁটি থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে ঘনশ্যামপুর মোড়ে বিশেষ নাকা চেকিং চলাকালীন বালি তোলার বৈধ অনুমতিপত্র (সিও) এবং....

বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে পুলিশের নাকা চেকিং, বৈধ নথি না থাকায় আটক ৩টি বালি বোঝাই ট্রাক

নয়া জামানা, বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি এলাকায় বেআইনি বালি পরিবহণ ও কারবার রুখতে কড়া নজরদারি শুরু....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি এলাকায় বেআইনি বালি পরিবহণ ও কারবার রুখতে কড়া নজরদারি শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। মঙ্গলবার রাতে গঙ্গাজলঘাঁটি থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে ঘনশ্যামপুর মোড়ে বিশেষ নাকা চেকিং চলাকালীন বালি তোলার বৈধ অনুমতিপত্র (সিও) এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি বালি বোঝাই ট্রাক আটক করা হয়। পুলিশ সূত্রের খবর, গাড়ি চালকরা বালি পরিবহণের পক্ষে কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এর পরেই আটক ট্রাকগুলির প্রয়োজনীয় নথিভুক্তিকরণ শেষে ডিটিওএ পার্কিংয়ে পাঠানো হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি পাচার ঠেকাতে নিয়মিত এই নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। প্রশাসনের এই কড়া পদক্ষেপ এবং ধারাবাহিক নজরদারির ফলে অবৈধ বালি কারবারিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরকারি নিয়ম মেনে বৈধভাবে বালি পরিবহণ নিশ্চিত করতে পুলিশের এই সক্রিয় ভূমিকা ও তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনেও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


 

বালি পাচার ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর