ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মন্তেশ্বর থেকে কাটোয়া—ভোটগণনায় গেরুয়া ঝড়, জেলাজুড়ে মিশ্র ছবি

মন্তেশ্বর থেকে কাটোয়া—ভোটগণনায় গেরুয়া ঝড়, জেলাজুড়ে মিশ্র ছবি

নয়া জামানা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রাথমিক ও মধ্যবর্তী রাউন্ডের ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে শুরু থেকেই বিজেপির শক্তিশালী লিড লক্ষ্য করা গেছে। প্রথম দফার হিসেবের পর ব্যবধান ছিল ১১,১৮৩ ভোট,....

মন্তেশ্বর থেকে কাটোয়া—ভোটগণনায় গেরুয়া ঝড়, জেলাজুড়ে মিশ্র ছবি

নয়া জামানা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রাথমিক ও মধ্যবর্তী রাউন্ডের ফলাফলে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রাথমিক ও মধ্যবর্তী রাউন্ডের ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে শুরু থেকেই বিজেপির শক্তিশালী লিড লক্ষ্য করা গেছে। প্রথম দফার হিসেবের পর ব্যবধান ছিল ১১,১৮৩ ভোট, যা ক্রমশ বাড়তে বাড়তে চতুর্থ রাউন্ড শেষে দাঁড়ায় ১২,৮৪৪-এ এবং ষষ্ঠ রাউন্ড শেষে তা বেড়ে হয় ১৪,৮৯৩ ভোট।
অন্যদিকে, পূর্বস্থলী উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী ৫৬১ ভোটে এগিয়ে রয়েছেন। পূর্বস্থলী দক্ষিণে প্রথম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেসের স্বপন দেবনাথ ৬৯৯ ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ড শেষে তাঁর লিড বেড়ে দাঁড়ায় ২,২৬৩ ভোটে, যা ওই কেন্দ্রে তৃণমূলের কিছুটা শক্ত অবস্থান নির্দেশ করছে।
মেমারি কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী ৪৩০ ভোটে এগিয়ে রয়েছেন। কাটোয়া বিধানসভায় বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ ৪,৯৪৯ ভোটে লিড নিয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন। কালনা কেন্দ্রে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগ ৫,২৯৯ ভোটে পিছিয়ে পড়েছেন, যেখানে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার এগিয়ে রয়েছেন।
বর্ধমান উত্তর কেন্দ্রে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী নিশিথ কুমার মালিক ৩২,৭৪১ ভোট পেয়ে বিজেপির সঞ্জয় দাসের (২২,৪৪৮) থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অপরদিকে, বর্ধমান দক্ষিণ কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে বিজেপির মৌমিতা বিশ্বাস ১৮,৫৬২ ভোট পেয়ে তৃণমূলের খোকন দাসের (১৭,৮৪২) বিরুদ্ধে এগিয়ে আছেন।
সামগ্রিকভাবে, জেলার বেশিরভাগ কেন্দ্রে বিজেপির দাপট স্পষ্ট হলেও কিছু কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছে, ফলে চূড়ান্ত ফলাফলের দিকে নজর এখন সকলের।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর