নয়া জামানা, মুর্শিদাবাদ : সুতি বিধানসভা কেন্দ্রে ভোট গণনার দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঈমানী বিশ্বাস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে ২০৪৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে আছেন। গণনার শুরু থেকেই তৃণমূল প্রার্থীর এই লিড দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে। তবে এখনও বেশ কয়েকটি রাউন্ডের গণনা বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যেই চলছে ভোট গণনার প্রক্রিয়া। রাজনৈতিক মহলের নজর এখন সুতি কেন্দ্রের পরবর্তী রাউন্ডগুলির উপর, যেখানে ফলের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।