বাপ্পা রায়, নয়া জামানা, শিলিগুড়ি : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে রাজ্যজুড়ে। পরিবর্তন না প্রত্যাবর্তন—এই প্রশ্নেই এখন নজর রাজনৈতিক মহলের। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বাংলার ক্ষমতার আসনে কে বসতে চলেছে।
শহরের শিলিগুড়ি মহাবিদ্যালয়ে শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া। এখানে শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া—এই তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গণনাকেন্দ্রে উপস্থিত হয়েছেন।
গণনাকেন্দ্র চত্বর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তত্ত্বাবধানে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
এখন নজর ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র।