ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ধূপগুড়িতে হস্তশিল্প প্রদর্শনী, স্থানীয় শিল্পীদের পাশে প্রশাসন

ধূপগুড়িতে হস্তশিল্প প্রদর্শনী, স্থানীয় শিল্পীদের পাশে প্রশাসন

নয়া জামানা, জলপাইগুড়ি :এলাকার স্থানীয় শিল্পী ও হস্তশিল্পীদের তৈরি জিনিসপত্রকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ধূপগুড়ি পৌর বাসস্ট্যান্ডে আয়োজন করা হলো হস্তশিল্প প্রদর্শনী।রাজ্যের ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের অংশ হিসেবেই এই মেলার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়....

ধূপগুড়িতে হস্তশিল্প প্রদর্শনী, স্থানীয় শিল্পীদের পাশে প্রশাসন

নয়া জামানা, জলপাইগুড়ি :এলাকার স্থানীয় শিল্পী ও হস্তশিল্পীদের তৈরি জিনিসপত্রকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, জলপাইগুড়ি :এলাকার স্থানীয় শিল্পী ও হস্তশিল্পীদের তৈরি জিনিসপত্রকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ধূপগুড়ি পৌর বাসস্ট্যান্ডে আয়োজন করা হলো হস্তশিল্প প্রদর্শনী।রাজ্যের ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের অংশ হিসেবেই এই মেলার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেশ রায় এবং ধূপগুড়ির এসডিও শ্রদ্ধা সুব্বা। মেলায় স্থানীয় শিল্পীদের তৈরি নানা ধরনের হস্তশিল্প ও ঘরোয়া পণ্য নিয়ে মোট ১০টি স্টল বসানো হয়। বর্তমানে অনলাইন বাজার এবং বড় বড় বিদেশি ও বহুজাতিক সংস্থার তৈরি জিনিসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে স্থানীয়ভাবে তৈরি অনেক ভালো পণ্যই পিছিয়ে যাচ্ছে। তাই স্থানীয় শিল্পীদের তৈরি জিনিসের প্রচার, ভালোভাবে প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এসডিও শ্রদ্ধা সুব্বা বলেন, ধূপগুড়ির স্থানীয় মহিলা ও শিল্পীদের অনেকেই খুব ভালো কাজ করেন। তাঁদের তৈরি জিনিসের মানও ভালো। কিন্তু নিজেদের তৈরি পণ্য মানুষের সামনে তুলে ধরার মতো বড় জায়গার অভাব ছিল। সেই কথা মাথায় রেখেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, প্লাস্টিকের জিনিসের বদলে মাটির তৈরি সামগ্রী ও পরিবেশবান্ধব হস্তশিল্পের জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনে দুর্গাপূজা, কালীপূজার মতো বড় উৎসবেও স্থানীয় মহিলা ও শিল্পীদের তৈরি জিনিসের বাজার তৈরি করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনের আশা, এমন উদ্যোগের ফলে স্থানীয় শিল্পীরা যেমন উৎসাহ পাবেন, তেমনই এলাকার মহিলারাও নিজেদের হাতে তৈরি জিনিস বিক্রি করে ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন।


বাগ্রাকোটে দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার-স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর