ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • মানিকচকে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রস্তুতি তুঙ্গে

মানিকচকে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রস্তুতি তুঙ্গে

নয়া জামানা, মানিকচক: আগামী ৮ই অক্টোবর মালদার মানিকচকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠে একটি জনসভা করবেন এবং মানিকচকের ভূতনীসহ জেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকার মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের....

মানিকচকে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রস্তুতি তুঙ্গে

নয়া জামানা, মানিকচক: আগামী ৮ই অক্টোবর মালদার মানিকচকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মানিকচকের মথুরাপুর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মানিকচক: আগামী ৮ই অক্টোবর মালদার মানিকচকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠে একটি জনসভা করবেন এবং মানিকচকের ভূতনীসহ জেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকার মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ব্যাংকে ‘ডিবিটি’ লিংকের মাধ্যমে সরাসরি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে। শনিবার মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা মথুরাপুর বিএসএস হাইস্কুলের প্রস্তাবিত সভাস্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতির নানা দিক খতিয়ে দেখেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য মানিকচক কলেজে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যা এদিন প্রশাসনিক আধিকারিকরা ঘুরে দেখেন।
সফর প্রসঙ্গে মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল জানান, ৮ই অক্টোবর মুখ্যমন্ত্রী প্রায় সাত হাজার বন্যা দুর্গত মানুষের হাতে সরাসরি ত্রাণ সামগ্রী তুলে দেবেন। এছাড়া জেলার প্রায় ২৫ হাজার আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত মানুষকে ডিবিটি লিংকের মাধ্যমে সরাসরি ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে। বিধায়কের দাবি, রাজ্যের বর্তমান ডবল ইঞ্জিন সরকার এই প্রথম এমন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, যা আগের সরকার কখনো করেনি। এর ফলে জেলার সমস্ত বন্যা দুর্গত মানুষ সরাসরি উপকৃত হবেন।


সুপ্রিম নির্দেশে ওড়িশা-ঝাড়খণ্ড থেকে রাজ্যে ২০০ বিচারক, রবিবার বাংলায় আসছেন জ্ঞানেশরা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর