ব্রেকিং
[pj-news-ticker]

উত্তমের নামে ফিল্ম সেন্টার,এবার বড় দায়িত্বে মিঠুন

নয়া জামানা:মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ। আর সেই আবহেই বাংলা চলচ্চিত্রে নতুন পরিকাঠামো গড়ার পথে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শুক্রবার নিউটাউনে ভূমিপুজো ও শিলান্যাস হল বহু প্রতীক্ষিত ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর। আনুমানিক ২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই কেন্দ্রকে ঘিরে বাংলা....

উত্তমের নামে ফিল্ম সেন্টার,এবার বড় দায়িত্বে মিঠুন

নয়া জামানা:মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ। আর সেই আবহেই বাংলা চলচ্চিত্রে নতুন পরিকাঠামো গড়ার পথে বড় পদক্ষেপ রাজ্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ। আর সেই আবহেই বাংলা চলচ্চিত্রে নতুন পরিকাঠামো গড়ার পথে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শুক্রবার নিউটাউনে ভূমিপুজো ও শিলান্যাস হল বহু প্রতীক্ষিত ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর। আনুমানিক ২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই কেন্দ্রকে ঘিরে বাংলা চলচ্চিত্র মহলে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দন প্রাঙ্গণে শুরু হয় মহানায়কের শতবর্ষ উদযাপন। তার পরদিনই নিউটাউনে ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জানা গিয়েছে, তিনটি পৃথক অংশে গড়ে উঠবে এই কেন্দ্র। প্রথম অংশে থাকবে ৭০০ থেকে ৭৫০ আসনবিশিষ্ট দুটি সিনেমা হল, প্রিভিউ থিয়েটার, ফুড কোর্ট এবং কার পার্কিংয়ের ব্যবস্থা।দ্বিতীয় অংশে তৈরি হবে ১,০০০ আসনের অডিটোরিয়াম। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ওপেন এয়ার থিয়েটার।
তবে প্রকল্পটির অন্যতম বড় আকর্ষণ তৃতীয় অংশ।সেখানে অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং সিনেমার পোস্ট- প্রোডাকশনের জন্য আধুনিক ল্যাবরেটরি ও স্টুডিও তৈরি করা হবে।এর ফলে বাংলা ছবিতে প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পী ও প্রযুক্তিবিদদের কাজের সুযোগ বাড়বে বলে আশা।এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টার দায়িত্ব নিতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মহানায়কের শতবর্ষে নতুন চলচ্চিত্র কেন্দ্র এবং সাংস্কৃতিক পরামর্শদাতা হিসেবে ‘মহাগুরু’র আগমন দুই ঘোষণায় বাংলা চলচ্চিত্রে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে।


অশান্ত মনিপুরে গুলিতে শহীদ মোথাবাড়ির মিঠুন মন্ডল, শোকস্তব্ধ মোথাবাড়ি

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর