ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • অশান্ত মনিপুরে গুলিতে শহীদ মোথাবাড়ির মিঠুন মন্ডল, শোকস্তব্ধ মোথাবাড়ি

অশান্ত মনিপুরে গুলিতে শহীদ মোথাবাড়ির মিঠুন মন্ডল, শোকস্তব্ধ মোথাবাড়ি

নয়া জামানা, মালদা : মনিপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল মালদার যুবক। মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মোথাবাড়ির ভাগজান টোলার বাসিন্দা বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডল (৩৪)। উখরুল জেলার মংকোট চেপু এলাকায় টহলদারির....

অশান্ত মনিপুরে গুলিতে শহীদ মোথাবাড়ির মিঠুন মন্ডল, শোকস্তব্ধ মোথাবাড়ি

নয়া জামানা, মালদা : মনিপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল মালদার যুবক। মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদা : মনিপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল মালদার যুবক। মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মোথাবাড়ির ভাগজান টোলার বাসিন্দা বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডল (৩৪)। উখরুল জেলার মংকোট চেপু এলাকায় টহলদারির সময় অজানা দিক থেকে ছোঁড়া গুলিতে তিনি গুরুতর জখম হন।ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান এই সাহসী জওয়ান।এই মর্মান্তিক খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা নাগাদ প্রথমে ফোনে জানানো হয় মিঠুন গুরুতর আহত। মাত্র ১৫ মিনিট পরেই আসে আরও হৃদয়বিদারক খবর। জানা যায় মিঠুন আর নেই।মিঠুনের বাবা মন্টু মণ্ডল পেশায় একজন সাধারণ কৃষক। ফলে ছেলের এই অকাল প্রয়াণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দুই ভাইয়ের মধ্যে বড় মিঠুনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। প্রায় ৯ বছর আগে তিনি বিএসএফ-এ যোগ দেন।প্রায় ৭ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিঠুন। তাঁর অবর্তমানে তিনি রেখে গেলেন স্ত্রী সুলেখা ও দুই সন্তানকে। ৫ বছরের ছেলে ও ৩ বছরের মেয়েকে নিয়ে এখন অনিশ্চয়তার অন্ধকারে তাঁর স্ত্রী ও গোটা পরিবার।দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই বীর জওয়ানের আত্মত্যাগে গর্বিত হলেও তাঁর অভাব চিরকাল বেদনার হয়ে থাকবে মোথাবাড়ির মানুষের হৃদয়ে।


নন্দীগ্রামে পুজো মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা, তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর